অভিষেকের (Abhisekh Banerjee) মামলায় রক্ষা কবচের বাড়ল মেয়াদ। তবে বিদেশে চোখ দেখাতে যাওয়ার মিলল না অনুমতি। সোমবার কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) নিষ্পত্তি হল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজান সংকান্ত মামলার। এদিন বিচারপতি জানান, আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ করা যাবে না। চোখের সমস্যার জন্য এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: সোনমকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবিতে ফের হাইকোর্টে স্ত্রী
এই মামলায় রাজ্যের নতুন বিজেপি সরকারের অভিযোগ ছিল, তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছেন না। তবে আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায়দাবি করেন, তিনি আদালতের সমস্ত নির্দেশ মেনে চলেছেন এবং তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করেছেন। এদিন শুনানির সময় অভিষেকের আইনজীবীরা তাঁর রক্ষাকবচ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি জানিয়েছেন, আগামী ৬ অক্টোবর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্ট
তবে চোখের চিকিৎসার জন্য ২৯ জুলাই আমেরিকা যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেই আবেদন প্রসঙ্গে আদালত প্রশ্ন তোলে, কলকাতায় চোখের চিকিৎসার জন্য অনেক হাসপাতাল আছে। বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করাতে হবে? বিচারপতির মন্তব্য, প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা যেতে পারে সাংসদের জন্য। সেই বোর্ড অভিষেকের চোখ পরীক্ষা করে রিপোর্ট জমা দেবে। রিপোর্ট পাওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবে তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কি না। তবে এই পর্যবেক্ষণের তীব্র বিরোধিতা করেন অভিষেকের আইনজীবীরা। তাঁদের বক্তব্য, আদালত কখনও আবেদনকারীর চিকিৎসায় সমস্যা তৈরি করতে পারে না।
















