Site Logo

শ্রীজাতর গ্রেফতারির খবর 'ভুয়ো'! বিজ্ঞপ্তি জারি কমিশনের 

EBBS Desk·
শ্রীজাতর গ্রেফতারির খবর 'ভুয়ো'! বিজ্ঞপ্তি জারি কমিশনের 

পুরনো কবিতা মামলায় কবি শ্রীজাতর (Srijato) গ্রেফতারি পরোয়ানার খবরে যখন সাহিত্য থেকে সাংস্কৃতিক- রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক তখনই গোটা বিষয়টিকে 'ভুয়ো খবর' বলে দাবি নির্বাচন কমিশনের (CEO West Bengal)।

Sponsored

Sranchi In Article

ভোটবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি করে একাধিক পদক্ষেপ করতে দেখা গেছে কমিশনকে। প্রথম দফা নির্বাচনের ঠিক একদিন আগে বুধবার সকালে হঠাৎ করে ছড়িয়ে পড়ে কবি শ্রীজাতকের পুরনো একটি কবিতা মামলায় গ্রেফতারির নির্দেশ দিয়েছে আদালত। এমনকি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বলেও জানা যায়। তোলপাড় শুরু হয় সব বলে। শ্রীজাত নিজে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, গলা খুলে মাথা তুলে কথা বলার মতো 'অন্যায়' করার জন্য হয়তো তাঁকে মাশুল দিতে হবে। প্লেটোর উদ্ধৃতি টেনে কটাক্ষও করেন কবি। প্রশ্ন ওঠে ২০১৯ সালে যে মামলা হয়েছিল তার ভিত্তিতে ভোটের ঠিক আগের দিন গ্রেফতারি পরোয়ানা কেন? নিন্দায় সরব হয় ওয়াকিবহাল মহল। একজন কবি কীভাবে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারে সে যুক্তি নিয়ে যখন আলোচনা সমালোচনা শুরু হয়েছে, ঠিক তখনই আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে নির্বাচন কমিশন জানায় খবরটি ভুয়ো। অফিসিয়াল বিবৃতিতে লেখা হয়েছে, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর তীব্র নিন্দা জানানো হচ্ছে।’

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →