জাপানে আয়োজিত এশিয়ান গেমস ২০২৬ প্রতিযোগিতায় দারুন ফল করেছে ভারত। ২১টি সোনা-সহ মোট ৮৫ টি পদক দিতে চতুর্থ স্থান অধিকার করেছেন দেশের খেলোয়াররা। এবার সফল ক্রীড়াবিদদের উৎসাহিত করতে আগামী ১৫ অক্টোবর দিল্লিতে নিজের বাসভবনে পদক জয়ীদের সঙ্গে দেখা করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ক্রীড়াক্ষেত্রে ভারত ক্রমাগত এগিয়ে চলেছে। অলিম্পিকস প্রতিযোগিতার কথা মাথায় রেখে এশিয়াটি ভালো ফল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ক্রিকেট থেকে কুস্তি, তিরন্দাজি থেকে হকি, সবেতেই দুরন্ত পারফরমেন্স দেশের প্লেয়ারদের। জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটে নাগাদ পদকজয়ী কৃতিদের সঙ্গে দেখা করবেন মোদি। যদিও এই সৌজন্য সাক্ষাৎ পর্বে ভারতের মহিলা ও ক্রিকেট দল উপস্থিত থাকবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলছে। আর ১৬ অক্টোবর থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে স্মৃতিদের টুর্নামেন্ট শুরু হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই দুই দলের প্লেয়াররা হয়তো প্রধানমন্ত্রীর বাড়িতে উপস্থিত থাকতে পারবেন না। যদিও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়নি।
চলতি এশিয়াডে তিরন্দাজিতে ভারতীয় ক্রীড়াবিদরা পাঁচটি সোনা, দুটি রুপো এবং ব্রোঞ্জ জিতেছেন। সম্ভবত তাঁরা সকলেই প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন। কুস্তিগির, বক্সার এবং হকি প্লেয়াররাও দেখা করবেন মোদির সঙ্গে।















