জোড়াফুল প্রতীক তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরই (Mamata banerjee)। মেনে নিলেন ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বুধবার সকালেই মনোনয়পত্র জমা দিয়েছেন নন্দীগ্রামের মমতা-পন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এর পরে দুপুরে মনোনয়ন জমা দিতে যান ঋতব্রত শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হক।
আরও পড়ুন: আদালতে শুনানির আগের দিনই জমি ফেরত, বন্ধুর অভিযোগে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর
এদিন এহেতাশের সঙ্গেই ছিলেন মদন। মদন বলেন, 'জোড়াফুল প্রতীক মমতার। সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যে দিন থেকে মমতা এবং অভিষেক জোড়াফুলের দাবিদার, তখন থেকেই ভাঙন শুরু হয়েছে।'
আরও পড়ুন: ধর্মতলায় মমতার বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে মামলা খারিজ হাইকোর্টের
তৃণমূলের দু'পক্ষই ঘাসফুল প্রতীক দাবি করে কমিশনের দ্বারস্থ হয়েছে। গত শনিবার দু'পক্ষের সঙ্গে বৈঠকেও বসে কমিশন। যদিও সে দিন বিবাদের মীমাংসা হয়নি। উল্টে ১৬ সেপ্টেম্বরের মধ্যে দুই শিবিরের কাছেই বেশ কিছু নথি চাওয়া হয়েছে। প্রয়োজনে ১৭ সেপ্টেম্বর ফের একপ্রস্ত বৈঠক কিংবা শুনানি করতে পারে নির্বাচন কমিশন।
















