কলকাতা ২৮°সে
ব্রেকিং
কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেক
মহানগর

কেন NRS-এ স্ত্রীর ময়নাতদন্ত করতে দিলেন না? মুখ খুললেন রুপালির স্বামী

কেন NRS-এ স্ত্রীর ময়নাতদন্ত করতে দিলেন না? মুখ খুললেন রুপালির স্বামী

এনআরএস হাসপাতালের নার্স রুপালি বর্মনের (৩০) রহস্যমৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে। ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে মুখ খুলেছেন রুপালির স্বামী রাহুল দাস। তাঁর দাবি, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে স্ত্রীর সঙ্গে শেষ বার ফোনে কথা হয়েছিল। কথাবার্তায় কোনও অস্বাভাবিকতা টের পাননি তিনি। মেট্রোয় থাকায় অল্প সময় কথা বলেই ফোন কেটে দিয়েছিলেন রুপালি। পরে কথা বলবেন বলেছিলেন। সেই সময় বৃষ্টির কথাও জানিয়েছিলেন স্ত্রী। তারপরই সবকিছু বদলে যায়।

Sponsored

Sranchi In Article

রাহুল জানিয়েছেন, ফোনে স্ত্রীর সঙ্গে খুব বেশি কথা হয়নি। মেট্রোয় থাকায় কথোপকথন সংক্ষিপ্তই ছিল। পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন রুপালি। কিন্তু তার পর কী ঘটেছিল, কী ভাবে হাসপাতালেই তাঁর মৃত্যু হল, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না স্বামী। রাহুলের বক্তব্য, স্ত্রীকে হারানোর ঘটনায় পরিবার এখনও শোকস্তব্ধ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তিনি। সেই রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানিয়েছেন রাহুল।

রুপালির ময়নাতদন্ত নিয়ে রাহুল জানান, ‘‘যেখানে এমন একটা ঘটনা ঘটেছে, সেখানে আমরা ময়নাতদন্ত করাতে চাইনি।’’ পরে কলকাতা মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করা হয়। এখনও রিপোর্ট হাতে আসেনি। প্রায় তিন বছর আগে রাহুল ও রুপালির আইনি বিয়ে হয়েছিল। চলতি বছরের মার্চে সামাজিক অনুষ্ঠান করে বিয়ের আয়োজনও হয়। ঘটনায় এখনও পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। ফলে আত্মহত্যার সম্ভাবনা নিয়েও এখনই মন্তব্য করতে নারাজ পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি স্বাস্থ্য দফতরের গঠিত তদন্ত কমিটিও ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

বুধবার রাতে এনআরএসের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে ডিউটি ছিল রুপালির। রাত ৮টায় কাজে যোগ দেওয়ার পর দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। রাত ১০টা ২০ মিনিট নাগাদ শৌচালয়ে যাওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও ফিরে না আসায় সহকর্মীদের সন্দেহ হয়। ডাকাডাকিতে সাড়া না মেলায় পরে দরজা খুলে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, শৌচালয়ে যাওয়ার সময় রুপালির কাছে ফেন্টানিলের তিনটি ভায়াল ছিল। অতিরিক্ত ওষুধ প্রয়োগের সম্ভাবনার কথা প্রাথমিক ভাবে উঠলেও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত নয়।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

মহানগর

সংস্কার হয়নি বলে গেরুয়া! অ্যাকাডেমি অফ ফাইন আটস্ নিয়ে আজব সাফাই রুদ্রনীলের

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

এনআরএসে নার্সের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে বিশেষ কমিটি, খুনের অভিযোগ পরিবারের

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

পুজোর টিকিট মামলায় ইন্দ্রনীলদের ব্যাঙ্ক-খতিয়ান চাইল হাই কোর্ট

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

এজলাসেই কুরুচিকর বাগযুদ্ধ! পরিস্থিতি সামলালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

তোলাবাজির অভিযোগে অস্বস্তিতে বিজেপি, সাসপেন্ড নেত্র

১৩/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

কম্বল জড়ানো অবস্থায় দমদমে নিজের বাড়ি থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ!

১৩/৮/২০২৬1 মিনিট পড়া

More from মহানগর

View All →