কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
বিনোদন

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা
রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের হাসপাতালে 'সুরসাধিকা'র প্রয়াণের খবর আসতেই শোকপ্রকাশ বিশিষ্টদের। ১৪টি ভাষায় ১২ হাজারের বেশি গান গেয়ে ৯২ বছর বয়সে বিদায় নিলেন সুরের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। শিল্পীর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, এক্স হ্যান্ডেলে লেখেন প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী। কিংবদন্তির বিদায়ে প্রতিক্রিয়া দিয়েছেন অন্যান্য সঙ্গীত তারকারাও। আরতি মুখোপাধ্যায়: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত গাওয়ার ব্যাপারে ওনার দক্ষতা ছিল অসাধারণ। একইভাবে ওয়েস্টার্ন মিউজিক গাইতে সাবলীল ছিলেন। ছোটবেলা থেকে ওনার গান শুনেছি। প্রথম সামনে থেকে ওনাকে দেখা এবং ওনার গান শোনার স্মৃতি অমলিন। এখনও বিশ্বাস করতে পারছি না। ওনার চলে যাওয়া সত্যিই অপূরণীয় ক্ষতি। সায়রা বানু: আশাজী ইন্ডাস্ট্রির রত্ন ছিলেন তিনি। ভারতীয় সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি। হেমা মালিনী: এইসময়টা খুব খারাপ। আমাদের ইন্ডাস্ত্রির একের পর এক মানুষের চলে যাওয়া খুব দুঃখজনক। আমাকে খুব ভালবাসতেন। লতা মঙ্গেশকরের মতো উনিও আমাকে স্নেহ করতেন। আমার অনেক সিনেমায় গান গেয়েছেন। বড় ক্ষতি হয়ে গেল। হৈমন্তী শুক্লা: উনি তো শুধু প্লেব্যাক করতেন না।গানের কোন কথা কী অর্থ, তা জানতে চাইতেন। কোন দৃশ্যে গানটি ব্যবহৃত হবে, তা স্পষ্ট বুঝে নিতেন। একেবারে ছবির মতো সবটা তাঁর কাছে পরিষ্কার হয়ে যেত। আর তাই তাঁর গলায় গানগুলো এত জীবন্ত হয়ে উঠত। আমরা সুরের আলোয় ভেসে যেতাম যেন! অজয় চক্রবর্তী: একসময়ে আশাজি, লতাজিকে দেখেই সঙ্গীত শেখার ইচ্ছা জন্মেছিল আমার। না হলে হয়তো, ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং পড়তাম।এই বয়সেও বিশ্রাম নেওয়ার কথা ভাবেননি। শত অসুস্থতা, শরীর খারাপের মধ্যেও গেয়ে গিয়েছেন। সে কারণেই তো তাঁর এত অগণিত ভক্তকুল! এত ভালবাসা, এত সম্মান। আসলে এমন নিষ্ঠাতেই গানের সমাজের স্থিতাবস্থার বাতাস বয়, স্বর্গের শান্তির ছায়াটুকুকে দূর থেকে দেখেই তৃপ্ত হয় জনসাধারণ। সুরের বাঁধনে জনগণের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জুড়ে যেতে পারেন আশা ভোঁসলে। ঊষা উত্থুপ: আশা ভোঁসলে সিনেমা থেকে সঙ্গীতের দুনিয়া – সবক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন। শুধু বলিউডের ছবিতেই নয়, বাংলাতেও প্রচুর গান গেয়েছেন। ওঁর পুজোর গান আজও লোকমুখে ফেরে। আমরা প্রত্যেকে আশা ভোঁসেলের অন্ধ ভক্ত। ওঁর মতো একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন শিল্পীকে হারানো সঙ্গীতের দুনিয়ায় বিরাট ক্ষতি। আশাজির 'দম মারো দম' ছাড়া আমার কোনও প্রোগ্রাম হয় না। সঙ্গীত কোনওদিন ফুরিয়ে যায় না। গানের মাধ্যমেই তিনি আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন। ওঁর আত্মার শান্তি কামনা করছি। এ আর রহমান: আশা ভোঁসলেজী অসাধারণ একজন শিল্পী। তিনি তাঁর কণ্ঠ ও ব্যক্তিত্ব নিয়ে চিরকাল বেঁচে থাকবেন। শাহরুখ খান: আশা তাইয়ের প্রয়াণের খবরটা সত্যিই খুব দুঃখের। তাঁর কণ্ঠস্বর ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ ছিল এবং আগামী শত শত বছর ধরে বিশ্বজুড়ে তা অনুরণিত হতে থাকবে। এমন এক প্রতিভা যা অনেকের চেয়েও বেশিদিন টিকে থাকবে, তিনি সবসময় আমাকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং আমি তাঁকে খুব মিস করব। শান্তিতে থাকুন আশা তাই… ভালোবাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: ওঁর গাওয়া প্রতিটি গান আজও আমরা গাই। সেটা বাংলাই হোক, বা হিন্দি। বহু দূর থেকে শুনলেও ওঁর গান বোঝা যেত। অদ্ভুত একটা ব্যাপার ছিল ওঁর কণ্ঠে। আমার পরিচালিত ছবিতে তিনি গান গাইতে এসেছিলেন। ওই দিনগুলো স্বপ্নের মতো। ওই দিনগুলো মনে করছি। ওঁর যা যা গান রয়েছে, তা আজীবন থেকে যাবে। রুনা লায়লা: মনে হচ্ছে আমার পৃথিবীটা শূন্য হয়ে গেল। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বিক্রম ঘোষ: উনি আমার সবসময়ের প্রিয় গায়িকা। যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন সেখানে পৌঁছনো ভবিষ্যৎ প্রজন্মের জন্যও যথেষ্ট কঠিন। ওনার কাজ এককথায় অতুলনীয়।

Sponsored

Sranchi In Article

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

সলমনের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর আচমকা মৃত্যু!

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

'স্বরূপ আমার শ্লীলতাহানি করেননি', মধ্যরাতে ভিডিও পোস্ট করে দাবি মেকআপ আর্টিস্ট সিমরনের!

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

মুসাফির ক্যাফে' : কফির উষ্ণতার সঙ্গে হারিয়ে যাওয়া মিষ্টি প্রেমের গল্প

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

উত্তম-শতবর্ষ পালনে উপদেষ্টা কমিটি গঠন রাজ্যের, প্রধান পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী

৭/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

রবীন্দ্র সংগীতের অনুপ্রেরণায় সাংস্কৃতিক ছবিতে প্রথমবার একসঙ্গে রাইমা- লাফটারসেন

৭/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

বক্সঅফিসে স্পাইডারম্যান ঝড়, এক সপ্তাহের কালেকশনে নয়া রেকর্ড

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →