কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ ঘিরে বহু দশকের পুরোনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিল। মহানায়কের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের এক বক্তব্যের জবাবে মুখ খুললেন সুপ্রিয়া দেবীর কন্যা সোমা চট্টোপাধ্যায়। সম্প্রতি এক পডকাস্টে নবমিতা দাবি করেছিলেন, উত্তম কুমারের প্রয়াণের পর গিরীশ মুখার্জি রোডের পৈতৃক বাড়িতে সুপ্রিয়া দেবীকে ঢুকতে দেওয়া হয়নি বা শেষ দেখা দেখতে দেওয়া হয়নি। সেই দাবিকে সম্পূর্ণ ভুল ও অসত্য বলে জানিয়ে দিলেন সুপ্রিয়া-কন্যা। নেটমাধ্যমে পোস্ট করা এক বিশেষ ভিডিয়ো বার্তায় তিনি সাফ জানান, সুপ্রিয়া দেবীকে কেউ বারণ করেননি, উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি নিজের ইচ্ছেতেই সেদিন পিছিয়ে গিয়েছিলেন।

Sponsored

Sranchi In Article

চিরকাল সংবাদমাধ্যমের আড়ালেই থেকেছেন সুপ্রিয়া-কন্যা সোমা। সুপ্রিয়া দেবীর প্রথমপক্ষের সন্তান হলেও মহানায়ক উত্তম কুমারকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। ফলে সেই সময়ের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এই ভুল তথ্যে অত্যন্ত ব্যথিত হয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত পডকাস্টে উত্তম কুমারের নাতনি নবমিতা দাবি করেছিলেন, মহানায়কের মৃত্যুর পর সুপ্রিয়া দেবী বেশ কিছুটা দেরিতে এসেছিলেন এবং তাঁকে সেখানে আসতে বাধা দেওয়া হয়। এই বক্তব্যের বিরোধিতা করে সোমা চট্টোপাধ্যায় জানান, উত্তম কুমারের এক আত্মীয় দাবি করেছেন যে গিরীশ মুখার্জি রোডের বাড়িতে সুপ্রিয়া দেবীকে শেষ দেখা দেখতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেই বিষয়ে আপত্তি জানিয়ে সোমা বলেন, সেদিন তিনি মায়ের সঙ্গে ছিলেন এবং তাঁর মা স্বেচ্ছায় যাননি। অনেক সমস্যা ও ঝামেলা তৈরি হয়েছিল বলেই তাঁর মা নিজে থেকে সরে দাঁড়িয়েছিলেন।

উত্তম কুমারের জীবনের শেষ দুই দশকের স্মৃতিকথা তুলে ধরে সোমা চট্টোপাধ্যায় জানান, তাঁর মা দীর্ঘ ২০ বছর মহানায়কের পাশে ছিলেন। উত্তম কুমার যাতে শান্তিতে ও স্বাচ্ছন্দ্যে থাকেন এবং বড় মাপের অভিনেতা হিসেবে কাজ করে যেতে পারেন, তার জন্য সুপ্রিয়া দেবী নিজের অভিনয় ক্যারিয়ার বিসর্জন দিয়েছিলেন। মহানায়ক তাঁর হাতের রান্না খেতে ভালোবাসতেন বলেই তিনি রূপোলি পর্দা ছেড়ে রান্নাঘরের দায়িত্ব তুলে নিয়েছিলেন। তিনি আক্ষেপের সঙ্গে আরও জানান, যে বা যাঁরা এই ধরনের দাবি করছেন, তাঁরা হয়তো সেই সময় খুবই ছোট ছিলেন এবং তখনকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানতেন না। মহানায়কের প্রয়াণের পর রাজনৈতিক ও পারিবারিক নানা জটিলতা এবং অনভিপ্রেত ঝামেলা এড়াতেই সুপ্রিয়া দেবী স্বতঃস্ফূর্তভাবে সরে যান। ইতিহাস যাতে বিকৃত না হয়, সেই কারণেই এই ভুল তথ্য শুধরে দেওয়ার চেষ্টা বলে জানান তিনি।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

সলমনের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর আচমকা মৃত্যু!

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

'স্বরূপ আমার শ্লীলতাহানি করেননি', মধ্যরাতে ভিডিও পোস্ট করে দাবি মেকআপ আর্টিস্ট সিমরনের!

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

মুসাফির ক্যাফে' : কফির উষ্ণতার সঙ্গে হারিয়ে যাওয়া মিষ্টি প্রেমের গল্প

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

উত্তম-শতবর্ষ পালনে উপদেষ্টা কমিটি গঠন রাজ্যের, প্রধান পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী

৭/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

রবীন্দ্র সংগীতের অনুপ্রেরণায় সাংস্কৃতিক ছবিতে প্রথমবার একসঙ্গে রাইমা- লাফটারসেন

৭/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

বক্সঅফিসে স্পাইডারম্যান ঝড়, এক সপ্তাহের কালেকশনে নয়া রেকর্ড

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →