বিশ্বের অন্যতম সেরা সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর (Miss World 2026) বিজয়ীর নাম ঘোষণা হতেই সেরার সেরা সুন্দরীর মুকুট উঠলো ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজের মাথায়(Joheirry Mola Dominguez)। ৭৩ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানেস্পেনের এলিসাবেথ রেইনস আলাবার্ন এবং মালয়েশিয়ার তানুসিয়া শেট্টি তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হতেই বিশ্বসুন্দরীর জোহেইরির সৌন্দর্যের পাশাপাশি তাঁর প্রতিভার চর্চা সর্বত্র।

শিক্ষকতার জগত থেকে থেকে সোজা বিউটি প্রেজেন্টের মঞ্চে পৌঁছে নিজেকে সেরা প্রমাণ করা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু জোহেইরি মোলা সেটা করে দেখাতে পেরেছেন। আসলে ডোমিনিকান সুন্দরী বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একদিকে যেমন বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক, তার পাশাপাশি আবার সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষকও বটে। একদিকে যেমন পেশাদার মডেল আবার অন্যদিকে সংবাদ জগতের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত। নিজের স্বপ্নের উড়ানি পরিশ্রমের কোন খামটি রাখেননি জোহেইরি। তবে এই কাজ করতে গিয়ে ভুলে যাননি সামাজিক দায়বদ্ধতাকেও। আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষার শিক্ষাদান এবং তাঁদের মানসিক বিকাশ ও উন্নয়নে কাজ করার জন্য 'Voices of Tomorrow' নামের একটি প্রতিষ্ঠান চালান তিনি। 

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনালের জমকালো আসরে রীতি মেনে ডোমেনিকান সুন্দরীর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড ওপাল সুচাতা চুয়াংস্রি। জোহেইরি মোলা অনন্য এই খেতাব জয়ের পর এবার বিশ্বমঞ্চে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সব জনকল্যাণমুখী সামাজিক কাজকর্ম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ‘বিউটি উইথ আ পারপাস’ কর্মসূচির প্রধান মুখ হিসেবে প্রচার করবেন। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসবে তানজানিয়ায়।