মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আজ, মঙ্গলবার মিছিল ডেকেছে। ছাত্র, যুব, মহিলা এবং আইটির কর্মী সমর্থকরা মিছিলে থাকবেন। মিছিল শুরু রাজাবাজার থেকে। যাবে পার্ক সার্কাস পর্যন্ত। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ওদের রাজাবাজার থেকে বেরতে দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি এক পাও এগোতে দেওয়া হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে। দুর্গোৎসবের সময় কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।
প্রশ্ন হচ্ছে, একটি প্রতিবাদ মিছিল, সেই মিছিলে কেন অশান্তি হবে? রাজ্যের পুলিশ প্রশাসন কি এতই দুর্বল হয়ে পড়েছে? একটি মিছিলও তারা সামলাতে পারে না! ৪৮ ঘন্টা আগে বিজেপি বিজয় মিছিল বের করেছে। কই সে নিয়ে তো প্রশ্ন ওঠেনি? পুজোর সময় তখন তো অশান্তি হয়নি? সরকার বিরোধী মিছিল হলেই তা অশান্তির? বিজেপি বেআইনিভাবে অর্থ আর ভয় দেখিয়ে বিরোধী দল ভেঙেছে। এবার মিছিলেও নিষেধাজ্ঞা? এভাবে বিরোধীদের আদৌ আটকানো সম্ভব? নাকি বিরোধী আন্দোলনকে ৬ মাসের সরকার ভয় পাচ্ছে?
আজ, রাজাবাজারে তৃণমূল কর্মীরা জমায়েত হবেন। নিয়ম মেনেই মিছিল করতেও প্রস্তুত। কিন্তু বোঝাই যাচ্ছে বলপ্রয়োগ করে, পুলিশ ও আধা সেনা দিয়ে মিছিল রুখতে চাইছে প্রশাসন। অশান্তির ধুয়ো তুলে আসলে রাজ্য বিজেপি বুঝিয়ে দিচ্ছে বিরোধীদের যূথবদ্ধ হওয়ায় তারা ভয় পাচ্ছে! তৃণমূল বলছে, মাত্র ৬ মাসের এই সরকারের ইয়ে ডর আচ্ছা লাগা....
কলকাতার নজর আজ দুপুরে রাজাবাজারে থাকবে।















