কেরলের ত্রিশূরে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত গতিতে চলা একটি গাড়ি রাতের অন্ধকারে ধাক্কা মারে রাস্তার পাশে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লড়িকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এমনই দৃশ্য। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন আট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। মৃতরা প্রত্যেকেই তামিলনাড়ুর বাসিন্দা।

 শুক্রবার রাতে গুরুবায়ুর থেকে কোদুনগালুরের দিকে যাচ্ছিলেন পিএসএম ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ পড়ুয়া, তাদের গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। ঘড়ির কাঁটা বারোটার আশেপাশে তখনই পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ফজরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন পড়ুয়া। প্রত্যেকে গাড়ির যাত্রী ছিলেন। ঘটনার পর দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর জয় পুলিশ এবং দমকলে। দেখা যায় যে গাড়িটিতে এত জোরে ধাক্কা লেগেছে একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যাত্রীদের বার করতে গাড়ির বিভিন্ন অংশ কাটতে হয়। এরপর দেহগুলি উদ্ধার করে সেগুলি ত্রিশূর মেডিকেল কলেজে পাঠানো হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল,গাড়ি চালক অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে থাকা আট জনই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন তামিলনাড়ুর। সেটি মাদুরাইয়ে নথিভুক্ত বলে জানা গিয়েছে।মৃত আট জনের পরিচয় এখনও সম্পূর্ণ জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।