পুলিশকর্মীর মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) তরফে ফোনে মেসেজ এল,"আপনার আরোগ্যে আমরা খুশি।" কেন্দ্রীয় সরকারি কর্মীদের এ কী অবস্থা! যে পুলিশকর্মী ৪২ দিন আগে মারা গিয়েছেন কেন্দ্রের কর্মীরা এই খবর জানেই না। কেন্দ্রীয় স্বাস্থ্যবিমার নথি নাকি বলছে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
আপনার আরোগ্যে আমরা খুশি! মৃত্যুর ৪২ দিন পরে বার্তা আয়ুষ্মান ভারতের
Sponsored

গত ২৬ জুন পুলিশ কনস্টেবল দেব নারায়ণ রামকে (Dev Narayan Ram) ভর্তি করা হয়েছিল ছত্তিশগড়ের সুরগুজার অম্বিকাপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর চিকিৎসা চলছিল কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায়। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর ৩০ জুন মৃত্যু হয়। শোকস্তব্ধ পরিবার তাঁর শেষকৃত্য করে। দেওয়া হয় মৃত্যু শংসাপত্র। তারপর ৪২ দিন পর কেন এমন মেসেজ পাঠানো হল? সরকারি বিমার অধীনে পুলিশকর্মীর চিকিৎসা চলছিল, মৃত্যু হল তারপরেই এই খবর এই প্রকল্পের আওতায় যারা কাজ করেন তাঁরা জানতেই পারলেন না?
মৃতের স্ত্রী সীমা কুজুর জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের তরফে পাঠানো বার্তায় লেখা ছিল, 'প্রিয় দেব নারায়ণ রাম, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন জেনে আমরা আনন্দিত। আমরা আশা করি, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে প্রদত্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে আপনি সন্তুষ্ট।' একইসঙ্গে রোগীর ভর্তির তারিখ ২৬ জুন লেখা হলেও, ছুটির তারিখ দেওয়া হয়েছে ৬ অগাস্ট। অথচ রোগীর মৃত্যু হয়েছে ৩০ জুন। মৃতের পরিবার এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













