''বিজেপিতে যোগ দিন, নাহলে মারাত্মক ফল ভুগবে পরিবার'', এমনই হুমকি পেয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে(Abhijeet Dipke') বলে জানান তাঁর মা। অনিতা দীপকে অভিযোগ করেছেন সেই সময়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে তাঁরা বাধ্য হয়েছিলেন এবং কোঙ্কন অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে ১৬ দিন আশ্রয় নিয়েছিলেন।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্যের সূত্র ধরে, ১৬ মে অভিজিৎ ‘ককরোচ জনতা পার্টি ’(CJP) নামে একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন গড়ে তোলেন। সেই উদ্যোগ থেকে সময়ের সাথে তরুণদের-নেতৃত্বাধীন এক দেশব্যাপী প্রতিবাদী আন্দোলন শুরু হয় এবং শেষ পর্যন্ত গত সপ্তাহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলন তোলা হয়। অভিজিৎ বস্টনে থাকাকালীন তিনি সিজেপি গঠন করেন। পরবর্তীকালে তিনি ভারতে ফিরে আসেন। অভিজিতের মা জানিয়েছেন, "অভিজিৎ আগেও হুমকি পেয়েছিল, কিন্তু শুরুতে সে আমাদের কথা ভেবেই হয়তো কিছু বলেনি। সে একটি ভিডিওর কথা বলেছিল এবং আমাকে সেটি না দেখার কথা বলেছিল। ভিডিও ক্লিপটিতে তাঁকে সতর্ক করা হয়েছিল যে, তিনি যদি বিজেপিতে যোগ না দেন, তবে তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি এই বিষয়ে আরও জানান,পরে অভিজিৎ যদিও তাঁর বাবা-মাকে হুমকির বিষয়টি বিবেচনা করে বাড়ি ছেড়ে কয়েক দিনের জন্য অন্য কোথাও থাকার পরামর্শ দেন। অভিজিৎ তাঁকে বলেছিলেন যে তিনি নিজে এই ধরনের হুমকিকে ভয় পান না একেবারেই, তবে তিনি মা বাবাকে বাড়ি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন কারণ তাঁরা এই ধরণের পরিস্থিতিতে অভ্যস্ত নয়। এরপর তাঁরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এক আত্মীয়ের বাড়িতে ১৬ দিন কাটিয়েছেন বলেও ক্ষোভপ্রকাশ করেন।
















