২৬ দিনে  অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)।বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভিডিও বার্তা দিয়ে প্রশ্ন ফাঁস ইস্যুতে কড়া পদক্ষেপের কথা জানান, NEET প্রশ্নফাঁস নিয়ে ক্যাবিনেটে আলোচনার আশ্বাসের পরে, অনশন প্রত্যাহার করলেন সোনম(Activist Sonam Wangchuk )। বেসরকারি হাসপাতালে পৌঁছে তাঁকে নিজে হাতে খাইয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। উপস্থিত ছিলেন মন্ত্রী জিতেন্দ্র সিং

গত ২৮ জুন থেকে নিট  পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। টানা অনশনের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে প্রথমে তাঁকে সফদরজং হাসপাতালে এবং পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অনশন চলাকালীন তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে যায়।
শুক্রবার ভোরে একটি ভিডিওতে পোস্ট করেন সোনম। সেখানে দেখা যায় , নাড্ডার হাত ধরে সোনম বলছেন, “আমি কৃতজ্ঞ এবং অনশন ভাঙতে পেরে খুশি। আপনাদের ধন্যবাদ।” পাশে থাকার জন্য  স্ত্রী গীতাঞ্জলিকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি এও জানান, দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে বিভিন্ন দলের মোট ৬৫ জন সাংসদ তাঁকে লিখিতভাবে অনশন ভাঙার অনুরোধ জানান। একাধিক বিষয় এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনার পরই তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

 

সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমাজমাধ্যম এক্স-এ লেখেন, চিকিৎসকদের পরামর্শ মেনে ওয়াংচুক যেন দ্রুত আগের মতো সুস্থ হয়ে ওঠেন।