ছাত্র আন্দোলন নিয়ে নিজের মতামত প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার শিকার হন গায়ক অরিজিৎ সিং। সমালোচনার ভয়ে পিছিয়ে থাকা নয় বরং সমালোচকদের পাল্টা বিঁধলেন বলিউডের সংগীত শিল্পী।

কয়েকদিন আগে ছাত্র আন্দোলন নিয়ে কেবল একটি সাধারণ কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেটিকেই রাজনৈতিক রং দেওয়া হয়েছে। শুক্রবার ফের পোস্ট করে ‘অরিজিৎ লেখেন, “আমি তো সাধারণ কথা বলতে চাইলাম। দলবাজরা এমন খেপে যায় কেন? এই তো কয়েকদিন আগে আমরা জনসাধারণ একটা দলকে বাড়ি ঢুকতে দিয়েছি। আমরা ঢুকতে দিয়েছি বলেই ঢুকেছিস। এবার আর কোথায় কোথায় ঢুকবি? আগে থেকেই বলে দে।”

এই টুকু বলেই থেমে থাকেননি ‘অরিজিৎ। তাঁর কথায়,, “সেদিন আমার কবিতাটা নিয়ে চেঁচামেচি করলি। এখন তোদের নিয়ে লিখব ভাবছি। কিন্তু এখন নাকি বাংলায় কিছু বললে হাজতবাস হয়ে যাচ্ছে? সত্যি কথা? তা হাজতে কতজন ধরে? জায়গা আছে?” চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে অরিজিৎ  বুঝিয়ে দিলেন সমালোচনার ভয়ে তিনি কুকড়ে যাবেন না।

 

এদিকে বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় পাল্টা লিখেছেন ‘অরিজিৎ সিং জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ দেখানো উচিত এবং ওকে বয়কট করা উচিত। ওখানে রাষ্ট্রবাদী মানুষের সংখ্যা কম।’