কলকাতা ৩০°সে
ব্রেকিং
মাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এর
দেশ

প্রতিবাদ করলেই দেশদ্রোহী নয়, LGBTQ থেকে সঙ্ঘে মহিলাদের অংশগ্রহণ: Gen Z-র মন জয়ে উদ্যোগী ভাগবত

সমকামীদের প্রসঙ্গ হোক বা সংঘ পরিবারের মহিলাদের গুরুত্ব- সব বিষয় ভাগবতের বক্তব্যে Gen Z-র মন জয়ের উদ্যোগ।

প্রতিবাদ করলেই দেশদ্রোহী নয়, LGBTQ থেকে সঙ্ঘে মহিলাদের অংশগ্রহণ: Gen Z-র মন জয়ে উদ্যোগী ভাগবত

কেন্দ্রীয় সরকার বাগে আনতে পারেনি তরুণ প্রজন্মের আন্দোলনকে। পড়ুয়াদের দাবি মেনে পদত্যাগ করতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। এমনকী Gen Z-র বিক্ষোভকে 'দেশদ্রোহিতা'র তকমাও দিয়েছেন বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব। সেই ক্ষতে প্রলেপ দিতে আসরে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagawat)। বৃহস্পতিবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ জানালেন, তরুণরা বিক্ষোভ দেখালেই তাঁরা দেশদ্রোহী নন। আলোচনার মাধ্যমে তাঁদের সমস্যার সমাধান করতে হবে। সমকামীদের প্রসঙ্গ হোক বা সংঘ পরিবারের মহিলাদের গুরুত্ব- সব বিষয় ভাগবতের বক্তব্যে Gen Z-র মন জয়ের উদ্যোগ।

Sponsored

Sranchi In Article

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে লাগাতার আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। পরে তা ছড়িয়ে পড়ে সারাদেশে। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দমনপীড়ণ নীতি চালানোর চেষ্টা করেছিল মোদি সরকার (Modi Government)। কিন্তু আন্দোলনের ঝাঁঝ বাড়ায় অবশেষে পদত্যাগ করতে হয় ধর্মেন্দ্র প্রধানকে। আর সেই সময় আন্দোলনকারীদের 'দেশদ্রোহী' বলে নিশানা করেন শীর্ষস্থানীয় নেতৃত্বের কয়েকজন। এতে বিরূপ মনোভাব তৈরি হয়। এবার Gen Z-র মন জয় আসরে সংঘপ্রধান।

এদিন মুম্বইয়ের (Mumbai) ‘ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস’-এর বার্ষিক অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে ভাগবত বলেন, ‘‘তরুণ প্রজন্ম যদি প্রতিবাদ করে, তা হলেই তারা দেশদ্রোহী হয়ে যায় না। তারা আমাদেরই। আমাদের পরবর্তী প্রজন্ম।’’ দেশের ১০০টি শহর থেকে আসা ২০০০ স্কুল-কলেজের পড়ুয়াকে নিয়ে মুখোমুখি আলোচনায় আরএসএস প্রধান বলেন, ‘‘সম্প্রতি যা ঘটেছে, সে প্রসঙ্গে বলতে গেলে তাদের উদ্বেগ এবং অভিযোগ ন্যায্য। তারা যে প্রশ্ন তুলেছে, তার যুক্তিগ্রাহ্য উত্তর দেওয়া প্রয়োজন।’’ এর সঙ্গে সঙ্ঘপ্রধান যোগ করেন, "আমি বলছি না যে জেন জি-দের প্রতিবাদ করা উচিত নয়। প্রতিবাদ হল ঐকমত্যে পৌঁছানোর একটি পথ। কিন্তু গণতন্ত্রে প্রতিবাদের নিজস্ব পদ্ধতি রয়েছে। যখন আমার বয়স আজকের জেন জি-দের মতো ছিল, তখন আমাদের প্রজন্ম বড়দের কথা শুনত। কিন্তু এখন তারা প্রশ্ন করে, তারা যুক্তিগ্রাহ্য উত্তর চায়।’’

 অনুষ্ঠানে উপস্থিত তরুণদের বয়স ১৫-১৯ বছরের মধ্যেই। তাদের সামনেই তাৎপর্যপূর্ণ উক্তি করেন মোহন ভাগবত। তাঁর কথায়, ‘‘আমার মতে আমাদের প্রজন্মের চেয়ে আজকের প্রজন্ম বেশি সৎ। দেশভক্তি এবং দেশসেবার সৎ মনোভাব রয়েছে তাদের।’’ দিল্লিতে (Dehli) আন্দোলনকারীদের উপর পুলিশের কাঁদানে গ্যাস, পেলেট হামলা, পেরেক লাগানো লাঠিচার্জে অভিযোগ প্রসঙ্গে ভাগবত বলেন, ‘‘প্রকৃত ঘটনা কী, তা আমি এখনও জানি না। কিন্তু যদি চোখ বন্ধ করে ভরসা রাখতে বলা হয়, আমি জেন জির উপরেই ভরসা রাখব।’’

 প্রশ্ন করা হয় সমকামিতা সম্পর্কে তাঁর মত কী? দ্বিধাহীন ভাষায় আরএসএস প্রধান জানান, "এলজিবিটিকিউ সমাজেরই একটা অংশ। সমকামীদের একসঙ্গে থাকার জন্য আইন হোক।"

প্রশ্ন ছিল সংঘ পরিবারের মেয়েদের গুরুত্ব কতটা? সে ক্ষেত্রেও তরুণ প্রজন্মের মন জয় করে ভাগবত বলেন, মহিলাদের সমানভাবে সংঘের কাজে অংশগ্রহণ করানো হয়। একের পর এক প্রশ্নের উত্তর যখন মঞ্চ দিচ্ছেন আরএসএস প্রধান, তখন দর্শক গ্যালারিতে মুহূর্মূহ হাততালি Gen Z-দের।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →