নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সাতনায় এক বিজেপি নেতার পৈশাচিক আচরণের খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ, গুদামের ভেতর ডেকে নিয়ে এক বিউটি পার্লার মালকিনকে শ্লীলতাহানি, মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন বিজেপির নাগোদ মন্ডল সভাপতি পুলকিত ট্যান্ডন। ঘটনার ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে গেরুয়া শিবির। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।
জানা গিয়েছে বিজেপি নেতা পুলকিত ট্যান্ডনের গুদামের কাছেই ওই তরুণীর একটি বিউটি পার্লার রয়েছে। অভিযোগ, রাত ১০টা নাগাদ পুলকিতের কর্মচারী আর কে নামদেব ওই তরুণীকে ফোন করে পার্লারে কাস্টমার আসার টোপ দিয়ে ডেকে নিয়ে যান। কিন্তু গুদামের ভেতরে ঢুকতেই তরুণী দেখেন, কোনো কাস্টমার নেই! বরং মদের আসর বসিয়ে বসে আছেন বিজেপি নেতা পুলকিত। বিপদ বুঝে তরুণী পালানোর চেষ্টা করলে পুলকিত তাঁকে জোরপূর্বক আটকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। চিৎকার শুনে তরুণীর মা ও ভাই ছুটে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তরুণীর ভাই যখন মোবাইলে এই কুকীর্তি রেকর্ড করার চেষ্টা করেন, তখন ‘ক্ষমতার দম্ভে’ অন্ধ বিজেপি নেতা ফোনটি কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন। এখানেই শেষ নয়, তরুণীকে লক্ষ্য করে মদের বোতল ছোঁড়া হয় এবং ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। একটি লোহার রডের ওপর পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই তরুণী। নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মা-ও। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ উঠেছে, বিজেপি নেতার নাম জড়িয়ে থাকায় প্রথমে পুলিশ মামলা নিতে গড়িমসি করে এবং পরিবারের ওপর অভিযোগ না করার জন্য চাপ সৃষ্টি করা হয়। কিন্তু ঘটনার সিসিটিভি ফুটেজ ও মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে চাপের মুখে পুলকিত ট্যান্ডন ও তাঁর সহযোগীর বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করলেও, অভিযুক্তরা এখনও অধরা। দলীয় নেতার এই জঘন্য কাণ্ডে যখন ছিছিক্কার পড়ে গিয়েছে, তখন জেলা বিজেপি সাধারণ সম্পাদক রামকান্ত গৌতম অভিযুক্তকে একটি ‘শোকজ’ নোটিশ পাঠিয়েই দায় সেরেছেন।
Sponsored

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূলের বক্তব্য, 'বিজেপির কাজই হচ্ছে নারী-বিদ্বেষীদের প্রশ্রয় দেওয়া আর ধর্ষক-খুনিদের মালা পরিয়ে বরণ করা! মধ্যপ্রদেশে পুলকিত ট্যান্ডন নামে বিজেপির এক মণ্ডল সভাপতি নিজের ওয়্যারহাউসের ভেতরে, ক্যামেরার সামনে এক যুবতীকে ও তাঁর মাকে মারধর ও শ্লীলতাহানি করেছে। ক্ষমতা যখন জবাবদিহিহীন হয়, তখন সমাজ-বিরোধীরা এমন অপরাধ করার সাহস পায়। অভিযুক্ত বিজেপি নেতা ভেবেই নিয়েছিল, রাজনৈতিক পরিচয়, টাকা আর ক্ষমতা তাকে ঠিক বাঁচিয়ে নেবে! বিজেপি-শাসিত রাজ্যগুলিতে তাদের নেতারা আইনকে তোয়াক্কাই করে না। পুলিশও এদের গ্রেফতার করে না। ওদের 'বেটি বাঁচাও' শুধু স্লোগান, বাস্তবে নারীরা এই বিজেপি নেতাদের কাছে চক্ষুশূল। আর দলীয় নেতৃত্ব একটা শো-কজ লেটার ধরিয়ে দায় সারে!'
আরও পড়ুন- ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দেশ
ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
12h ago

দেশ
চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
14h ago

দেশ
সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
14h ago

দেশ
শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
16h ago

দেশ
দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
17h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
18h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
