Site Logo

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

EBBS Desk·
নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাঙ্ক আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ পেল না সিবিআই। সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় অকাট্য প্রমাণ না মেলায়, জালিয়াতির মূল মামলাটি মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত থেকে সাধারণ ম্যাজিস্ট্রেট কোর্টে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুম্বইয়ে পিএনবি-র জোনাল অফিসের অভিযোগের ভিত্তিতে নীরব মোদি ও তাঁর সংস্থার বিরুদ্ধে ঋণ পরিষেবার অপব্যবহার করে ৩২১.৮৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলা রুজু করেছিল সিবিআই। প্রাথমিক তদন্তে জালিয়াতি ও দুর্নীতি বিরোধী আইনের একাধিক ধারায় মামলা হলেও, সিবিআই আদালতকে জানায় যে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেও ব্যাঙ্কের কোনও কর্তার বিরুদ্ধে দুর্নীতির জোরালো প্রমাণ মেলেনি। যেহেতু কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির ধারা বজায় থাকছে না, তাই সিবিআই-এর বিশেষ আদালতের এক্তিয়ারের মধ্যে এই মামলা আর পড়ে না। বিশেষ আদালতের বিচারক জেপি দারেকর সিবিআই-এর আবেদনে সায় দিয়ে মামলাটি নিম্ন আদালতে সরানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, প্রায় ১৪০০০ কোটি টাকার এই ব্যাঙ্কিং কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদি বর্তমানে লন্ডনের জেলে বন্দি। তাঁকে ও তাঁর মামা মেহুল চোকসিকে দেশে ফেরানোর আইনি লড়াইয়ের মাঝেই ব্যাঙ্কের অন্দরের বড় কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ না মেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও আইনি মহল।

আরও পড়ুন- স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →