Site Logo

যুদ্ধ ভয়াবহ পরিস্থিতি, ফের পরীক্ষা স্থগিত করল সিবিএসই

EBBS Desk·
যুদ্ধ  ভয়াবহ পরিস্থিতি, ফের পরীক্ষা স্থগিত করল সিবিএসই

গগনভেদী বিস্ফোরণের শব্দে মুহুর্মুহু কেঁপে উঠছে চারিদিক। আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের আঁচে পুড়ছে পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে আগামী ৯, ১০ ও ১১ মার্চ নির্ধারিত সব পরীক্ষা বাতিল করল সিবিএসই(CBSE) বোর্ড।

Sponsored

Sranchi In Article

বোর্ডের (CBSE) তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি বিচার করে এই পরীক্ষাগুলির পরবর্তী দিন ঘোষণা করা হবে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বাহারিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।

Sponsored

Merlin In Article

গত সপ্তাহে ৫ মার্চ এবং ৬মার্চ তারিখে দশম এবং দ্বাদশ শ্রেণির উভয় পরীক্ষাই স্থগিত করা হয়েছিল। সেক্ষেত্রেও নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। পরবর্তী যাবতীয় তথ্যের জন্য বোর্ডের ওয়েব সাইটে নজর রাখতে বলা হয়েছে। চলতি বছর মধ্যপ্রাচ্যের সাতটি পরীক্ষাকেন্দ্রে ৬৩৩ জন পড়ুয়া কেরল বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছিল। দ্বাদশ শ্রেণিরও একাধিক পরীক্ষাকেন্দ্র রয়েছে মধ্যপ্রাচ্যে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

Related Articles

More from দেশ

View All →