সোশ্যাল মিডিয়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সরানোর পর থেকেই মেটার (META)উপর থেকে কেন্দ্রের বিজেপি সরকারের আক্রোশ যেন কমতেই চাইছে না। জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থার তরফ থেকে অফিসিয়াল ক্ষমা দাবি করার পর এবার মেটার অ্যালগোরিদম ব্যবস্থা নতুন করে সাজানোর নির্দেশ কেন্দ্রের। শুধু টাই নয় এই প্ল্যাটফর্ম থেকে কীভাবে বেআইনি ও বিকৃত কনটেন্ট পুরোপুরি সরানো হবে তার কমপ্লায়েন্স রোডম্যাপ (Complience roadmap)জমা করার জন্যও বলা হয়েছে জুকারবারগের সংস্থাকে।
META ভারতের আইটি আইনের মধ্যস্থতাকারী নিয়মাবলী সঠিকভাবে মেনে চলছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি এবার টেক জায়ান্টকে একগুচ্ছ শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মেটার প্রযুক্তি দল তাদের কন্টেন্ট ফিল্টারিং ব্যবস্থা নিয়ে সীমাবদ্ধতার কথা জানাতেই নয়া দিল্লির তরফে স্পষ্ট বলা হয়েছে, সরকারি বা অনুমোদিত সংস্থা কোনও কন্টেন্ট চিহ্নিত করলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। শুধু তাই নয়, বিকৃত ছবি ও ডিপফেক রুখতে সরকারের 'কুইক রেসপন্স টিম'-এর সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে মেটা-কে।
















