ব্রিটেনে 'ককরোচ' মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত সরকার। লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে শনিবার একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে ঘটনাটিকে ‘অশোভনীয়’ বলে উল্লেখ করেছে দিল্লি।
Sponsored

৪ জুন লন্ডনের বার্কবেক কলেজে ‘Artificial Intelligence and International Law’ বিষয়ে বক্তৃতা সিজেআই। বিচারপতি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, তা প্রশাসন, বিচারব্যবস্থা, বাণিজ্য এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগকে প্রভাবিত করছে। তাই প্রযুক্তির ব্যবহারকে সাংবিধানিক মূল্যবোধ, গণতান্ত্রিক জবাবদিহি ও মানব মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। এই বক্তব্যের পরেই দর্শকদের প্রশ্নোত্তরপর্ব ছিল। সেখানেই তাঁর উদ্দেশে প্রশ্ন আসে।
Sponsored

প্রধান বিচারপতির উদ্দেশে প্রশ্ন হয়েছিল, "কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষায় ভারতের ভূমিকা নিয়ে মাননীয় বিচারপতি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। কিন্তু বর্তমানে দেশের ভিতরে ও আন্তর্জাতিক স্তরে বহু আইন বিশেষজ্ঞের কাছ থেকে শোনা যাচ্ছে যে, ভারতে ভিন্নমতের প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই মনোভাবের কিছুটা প্রতিফলন মাননীয় বিচারপতির বক্তব্যেও দেখা যাচ্ছে বলে প্রচারিত হয়েছে।” এর পরেই প্রশ্নকর্তাকে থামিয়ে দেওয়া হয়। বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত আলোচনায় অন্য কোনও বিষয়ের প্রশ্ন নেওয়া যাবে না।
Sponsored

ঘটনার পরে বিবৃতি জারি করে লন্ডনে ভারতের হাই কমিশন জানায়, প্রধান বিচারপতি আয়োজকদের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তব্যের পরে প্রাণবন্ত আলোচনা হলেও পরে এক ব্যক্তি অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা করেন। কমিশনের মতে, এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং জনপরিসরে সম্মানজনক আলোচনার পরিপন্থী। গণতান্ত্রিক সমাজে মতভেদ স্বাভাবিক বিষয়। তবে সেই মতভেদ অবশ্যই সভ্য ও সম্মানজনক উপায়ে প্রকাশ করা উচিত।
Sponsored

উল্লেখ্য, একটি মামলার শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, বেকার তরুণেরা আরশোলার মতো। তারা সমাজের পরজীবী। কিছু না বুঝেই তাঁরা প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করেন। এই মন্তব্যের পর বিতর্কের ঝড় বয়ে যায়। সমাজমাধ্যমে তৈরি হয় ‘ককরোচ জনতা পার্টি’। লন্ডনের প্রশ্নেও প্রধান বিচারপতিকে সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতে চাওয়া হয়েছিল।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

ওয়াংচুকের চিকিৎসায় হাসপাতাল বদলের অনুমতি আদালতের
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago





