দিল্লির মোতিবাগে মেসবাড়ি ধসে পড়ার ঘটনায় মোদি সরকারকে  একবার নিশানা করল ককরোচ জনতা পার্টি। দলের কনভেনার অভিজিৎ দীপকে সমাজ মাধ্যমে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।  

 

সিজেপির প্রধানের স্পষ্ট দাবি দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলি বড় বড় পার্টি অফিস তৈরি করছে কিন্তু পড়ুয়ারাই নিরাপদ নয়, শুধু মেস বাড়ি নয় দেশের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ গুলিরই একই দশা। সেগুলো সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না । রবিবার দিল্লির চাণক্যপুরীর কাছে মেসবাড়ি ধসে পড়ে। এই ঘটনায় এখনও ছয়জনের মৃত্যু হয়েছে। 

রবিবারই সিজেপির প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছিলেন। নেতৃত্বে ছিলেন সংগঠনের সহকারী ইনচার্জ দীপক বলিয়ান এবং জাতীয়  যুগ্ম সচিব বালকৃষ্ণ শুক্লা। অভিজিৎ দীপকে সমাজ মাধ্যমে লিখেছেন. ছাত্র-ছাত্রীদের কতদিন পরিকাঠামোগত ব্যর্থতার মূল্য দিতে হবে,প্রত্যন্ত এলাকায় আদিবাসী ছাত্রদের উপযুক্ত সহায়তার অভাবে যেমন মারা যাচ্ছেন তেমনি রাজধানীতেও পড়ুয়ারা নিরাপদ নন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি বড় বড় ভবন তৈরি করছে অথচ পড়ুবাদের অসুরক্ষিত জায়গায় থাকতে বাধ্য করা হচ্ছে। এটা শুধু একটা ভবনের প্রশ্ন নয় গোটা দেশের তরুণ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন।

 

 শুধু সিজেপি নয় এই ঘটনায় সরকারকে তোকতে গেছে কংগ্রেসও লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে।রাহুল গান্ধী মন্তব্য করেছেন, প্রতিটি শিক্ষার্থীর জীবন অমূল্য। যে কোনও পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ এবং ‘এড়ানো সম্ভব ছিল এমন এক মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেন।

রবিবারের শান্ত দুপুরে আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে রাজধানীর অভিজাত চাণক্যপুরী লাগোয়া মোতি বাগ এলাকা। চোখের নিমেষে হুড়মুড়িয়ে মাটিতে মিশে যায় প্রায় অর্ধশতাব্দী প্রাচীন একটি ছ’তলা মেসবাড়ি।