দেশজুড়ে বাড়ছে জনপ্রিয়তা, যত দিন যাচ্ছে ততই বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠছে ককরোচ জনতা পার্টি (CJP)। সব রাজ্যেই যখন 'আরশোলা'দের গ্রহণযোগ্যতা বাড়ছে ঠিক তখনই CJP-তে ভাঙ্গনের ইঙ্গিত! রাজনৈতিক মহলে এই জল্পনা তৈরি হওয়ার নেপথ্যে ককরোচদের নতুন পদাধিকারী নেতৃত্বের তালিকা। সেখানে নাম নেই আরশোলাদের অন্যতম দুই চেনা মুখ সৌরভ দাস (Saurav Das) ও আশুতোষ রাঙ্কার (Ashutosh Ra)। তাহলে কি দুই সুদর্শন নেতাকে ছেঁটে ফেলতে চাইছে সিজেপি? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন সমীকরণ?
দিল্লির যন্তর মন্তরে NEET আন্দোলন থেকে ককরোচদের উত্থানে মূলত তিনটে নাম উঠে আসে। প্রথমজন অবশ্যই প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Deepke), আর বাকি দুজন হলেন অন্যতম মুখপাত্র সৌরভ ও আশুতোষ। মিডিয়া ব্রিফিং থেকে শুরু করে নিজেদের কর্মসূচির কথা সম্পর্কে সকলকে জানানো হোক বা সরকারের সঙ্গে আলোচনা সবেতেই এই দুজনকে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা গেছে। সিজেপির বর্তমান কর্মসূচি 'স্কুল ঠিক করো'তেও সৌরভ-আশুতোষ বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন। আগামী ৫ সেপ্টেম্বর যখন পথে নামার ডাক দিয়েছে সিজেপি, ঠিক তখন মঙ্গলবার ঘোষিত দলের পদাধিকারীদের তালিকায় এই দুজনের নাম থাকায় অনেকেই ককরোচ পার্টিতে ভাঙ্গনের আভাস পাচ্ছেন। সত্যিই কি সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে? উত্তরটা সম্ভবত না। অন্তত সূত্রের দাবি তেমনটাই। আসলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করার পর থেকে ককরোচ দলের দায়িত্ব এবং সদস্য সংখ্যা দুটোই বাড়ছে। সেকারণেই নতুন করে কয়েকজনকে বিশেষ পদে বসানো হয়েছে। মঙ্গলবার সেই তালিকায় প্রকাশ করেছে সিজিপি। পুরনো নেতারাও যে যার পদেই বহাল রয়েছেন। এবার থেকে তাঁদের সঙ্গে কাজ করবেন নতুন নেতৃত্বও।
















