নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের  তীব্রতা ক্রমেই বাড়ছে। পরিস্থিতির চাপে কড়া পদক্ষেপ নিতে একপ্রকার বাধ্য হয়েছে সরকার। কিন্ত আন্দোলনের পথ থেকে সরে আসছে না ছাত্র সমাজ। পাশাপাশি নরেন্দ্র মোদির বার্তা পাল্টা সমালোচনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মাঝেই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকারের। শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে। তাঁর জায়গায় নয়া শিক্ষা সচিব করা হয়েছে। নরেশ গাঙ্গোয়ার। )।বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভিডিও বার্তার পর এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) অনশন প্রত্যাহার করেছেন। কিন্ত ছাত্র সমাজের  প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তা এখনও পূরণ হয়নি। এই পরিস্থিতিতে সিজেপি(CJP) পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া পর্যন্ত আগের মতোই চলবে তাঁদের প্রতিবাদ। সূত্রের খবর শুক্রবার দুপুরে সিজেপি সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদের বৈঠক হতে পারে।দুপুর সাড়ে বারোটায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার সঙ্গে বৈঠকে বসবে সিজেপি।প্রতিবাদকারীদের নিরপেক্ষ জায়গায় বৈঠক করার দাবি মানল সরকার।

মোদির বার্তার পরিপ্রেক্ষিতে রাহুল সোশ্যাল মিডিয়ায় পাল্টা লিখেছেন, ছাত্রদের দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ।মধ্যরাতে ভিডিও পোস্ট করে ছাত্রদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না। তিনটি দাবি ফের করেছেন। ১, প্রধানের পদত্যাগ, ২, যারা ছাত্রদের মেরেছে তাদের শাস্তি, ৩, ক্ষমা চান।