জেন জি যখন প্রতিবাদে নামে তখন কীভাবে ব্যাকফুটে সরে যেতে হয় কেন্দ্রের ক্ষমতাসীন সরকারকে তার ট্রেলার দেখা গিয়েছে সোমবার, মঙ্গলেও সংসদ অভিযান করবে ককরোচ জনতা পার্টি (CJP) । আজও নির্বিচারে চলবে পুলিশের লাঠি? অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবেন প্রতিবাদীরা? সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে রাজধানীর বুকে নির্মম সরকারের কোন চরিত্র ধরা দেবে আজ?সকাল থেকেই ভিড় বাড়ছে যন্তর মন্তরে। সিজেপি প্রতিষ্ঠাতা জানিয়েছেন, নিজেদের দাবি থেকে এতটুকু সরছেন না তাঁরা। প্রতিবাদ চালিয়ে যাবেন অনশনরত সোনম ওয়াংচুকও (Sonam Wangchuk)। 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার দাবিতে প্রতিবাদ অনশন বিক্ষোভ দিল্লি জুড়ে। আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। যেভাবে সোমবার রাজধানীতে রক্তাক্ত হয়েছেন ছাত্র যুবোরা তার নিন্দায় প্রতিবাদে সরব সোশ্যাল মিডিয়া।ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। কিন্তু তাতেও ফল হল না।প্রতিবাদীদের দাবি পূরণ নিয়ে কিছুই বলেননি মন্ত্রী। সোমবার রাতেই অভিজিত দীপকে (Abhijit Deepke) জানিয়েছেন মঙ্গলেও সংসদ অভিযান চলবে। তাঁর কথায়, “সোমবার যা হয়েছে সেটা তো স্রেফ ট্রেলার ছিল।” ইতিমধ্যেই রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। আটক ৭০ জন প্রতিবাদী।