অগাস্টের প্রথম দিন দাম কমলো বাণিজ্যিক গ্যাসের (Commercial LPG Cylinder Price)। জানা গিয়েছে দেশে দুই বড় শহর কলকাতা (Kolkata) ও দিল্লিতে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম যথাক্রমে ২০৯ ও ২০২ টাকা কমেছে। যদিও গৃহস্থালির জন্য ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।
শনিবার সকালে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২,৮৭২.৫০ টাকা। দিল্লিতে প্রতি সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ২,৭২৮ টাকা। এর ফলে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি মিলবে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গ্যাস আমদানির চাপ কমেছে, সেই কারণেই বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমেছে। ১৪.২ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দামে অবশ্য কোনও পরিবর্তন হয়নি।কলকাতায় গৃহস্থালির LPG-র দাম ৯৬৮ টাকা।
















