মধ্যপ্রদেশ গোয়ালিয়রের কংগ্রেসের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক রাজেশ রাজপুত আত্মঘাতী। পুলিশ সুপারের অফিসের সামনে সোমবার বিষ পান করে আত্মহত্যা করেছেন তিনি। ৯ জনের বিরুদ্ধে অনেকগুণ বেশি পরিমাণে সুদের টাকা নেওয়ার অভিযোগ মিলেছে তাঁর সুইসাইড নোট থেকে।
পরিশোধের পরেও বাড়তি সুদের জুলুম! পুলিশ সুপারের দফতরের সামনে বিষ খেয়ে আত্মঘাতী কংগ্রেস নেতা
Sponsored

রাজেশের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যাতে ৯ জন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা ঋণের টাকা পরিশোধের জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন। সিএসপি রবিন জৈন জানান, "এসপি কার্যালয়ে আসার আগেই রাজেশ বিষপান করেছিলেন। পুলিশ তাঁর লেখা সুইসাইড নোটটি বাজেয়াপ্ত করেছে এবং তাতে নাম থাকা ৯ জন ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে।"
সুইসাইড নোটে পাপ্পু, কালিচরণ, রামকুমার ঘুরাইয়া, ভরত গুর্জর, দর্শন, বিক্রম গুর্জর, রুস্তম সিং গুর্জর, রাজেন্দ্র সিং গুর্জর এবং কুলদীপ যাদবের নাম উল্লেখ ছিল। রাজেশ লিখেছিলেন, এই মহাজনদের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন। আসল টাকার চেয়ে অনেক গুণ বেশি অর্থ পরিশোধ করার পরেও তার কাছে সুদের দাবি করা হচ্ছিল। মহাজনরা সবার সামনে তাঁকে অপমান করত।
মৃত্যুর খবর পাওয়া মাত্রই রাজেশের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে হট্টগোল শুরু করেন। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, যারা সুদে টাকা ধার দিয়েছিল, তারা প্রতিনিয়ত তাঁদের হুমকি দিত এবং মারধর করত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই তিনি এই পথ বেছে নিয়েছেন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













