Site Logo

দেশজুড়ে নাশকতার ছক! পুলিশি তৎপরতায় গ্রেফতার ৬ জঙ্গি

EBBS Desk··1 min read
দেশজুড়ে নাশকতার ছক! পুলিশি তৎপরতায় গ্রেফতার ৬ জঙ্গি

দিল্লির বিভিন্ন এলাকায় বড়সড়ো নাশকতার ছক বানচাল করল পুলিশ। দেশের একাধিক শহরে হামলার উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ পাক মদতপুষ্ট জঙ্গিদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।জানা গিয়েছে, ধৃতরা সকলেই পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভট্টির দলের সক্রিয় সদস্য (pakistan backed terror module)। পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে।

Sponsored

Sranchi In Article

দিল্লি পুলিশ গোপন সূত্রে খবর পায় যে রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি নাশকতার চক্র সক্রিয় হয়েছে, যার নেপথ্যে রয়েছে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভট্টি এবং আজমল গুজ্জর। এরপরই দিল্লি, পঞ্জাব এবং উত্তরপ্রদেশের একাধিক এলাকায় একযোগে চিরুনি তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত জালে ধরা পড়ে ৬ জঙ্গি। ধৃতদের জেরা করে তাদের মূল চক্র ও পরিকল্পনার ব্যাপারে জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →