দিল্লিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা ইডির। সোমবার সাত সকালে দিল্লিতে তৃণমূলের সদর দফতরের সামনে হাজির হন ইডির আধিকারিকরা। নয়াদিল্লিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাউথ এভিনিউ অফিসে আসেন ইডির অধিকারিকরা। 

 

জানা গিয়েছে ৬১ সাউথ এভিনিউ এই বাংলোটি তৃণমূলের রাজ্যসভার সাংসদ  নাদিমুল হকের  নামে তালিকাভুক্ত। কিন্তু এই বাড়িতে থাকেন না  নাদিমুল হক। তবে তার এই তালিকাভুক্ত বাড়িতে  তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিস হিসাবে ব্যবহার করে। বাংলার বাইরে তৃণমূলের সাইনবোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিও রয়েছে। জানা গিয়েছে আজ(সোমবার) সকালে যখন অফিসের কর্মীরা যখন এসে পৌঁছাননি তখনই আধিকারিক সামনে এসে উপস্থিত হন।

 আজ(সোমবার) দুপুর সাড়ে বারোটায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অফিস থেকেই একটি সাংবাদিক সম্মেলনের করার কথা রয়েছে। প্রাক্তন সাংসদ সাকেত গোখলের এই সাংবাদিক বৈঠক করার কথা। তার আগেই ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন তৃণমূলের সদর দফতরে। 

উল্লেখ্য, এর আগে দিল্লিতে তৃণমূলের অফিস ছিল ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোতে যা তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। দীর্ঘদিন ধরেই এটিকেই দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিল তৃণমূল। এখান থেকেই যাবতীয় সাংবাদিক বৈঠক করতেন দলের সাংসদরা। বিদ্রোহী সাংসদদের দলে যোগ দিয়েই, বাংলোর বদলে একটি ফ্ল্যাট চেয়ে আবেদন করেন পার্থ ভৌমিক। ফলে ঠিকানা বদল করে নেয় তৃণমূল।

 এর আগে কলকাতায় ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসে বার বার হানা দিয়েছে পুলিশ, পুরসভা, দমকল। তৃণমূলের এই অফিস খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে আদালত। বরাবরই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার  রাজনীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস। দিল্লির দলীয় কার্যালয়ে ইডির হানা তৃণমূল নেতৃত্বের অভিযোগকেই কি ফের একবার  মান্যতা দিল।

 

প্রসঙ্গত সোমবার সকালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ  নাদিমুল হক পরিচালিত সংবাদপত্রের অফিসের থানা দিয়েছে হানা দিয়েছে ইডি।  সোমবার সকাল থেকেই সেই সংবাদপত্রের অফিসে তল্লাশি চলছে। কলকাতা এবং দিল্লির হানার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা অবশ্য জানা যায়নি। তৃণমূল সাংসদের মেয়ে জাামাইয়ের বাড়িতেও তল্লাসি হয়।  সংবাদপত্রের অফিসের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।