প্রকাশ্যে বিস্ফোরক তথ্য! কেতনকে খাদে ফেলার আগেই কেন বসে পড়েন সিয়া?

কেতনকে (Ketan Murder Case) মারতে আচমকা বসে পড়াকে সিগন্যাল হিসেবে ব্যবহার করেছিলেন সিয়া-চেতন! পুনে কেতন আগরওয়াল খুনে ধৃত সিয়া গোয়ল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীর অপরাধের ব্লু-প্রিন্ট এবার প্রকাশ্যে আনল পুলিশ। যখন লোহাগড় দুর্গের একেবারে খাদের পাশে নিয়ে যায় কেতনকে, তখন ধাক্কা মারার ঠিক আগে আচমকা বসে পড়ে সিয়া। যা ছিল খুনের ডেডলি সিগন্যাল। ধৃতদের জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। আরও পড়ুন: চর্চায় ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলর শামসের রাজকীয় জীবন
Sponsored

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে কোথাও কোনও ত্রুটি রাখেনি সিয়া-চেতন। এক পুলিশ আধিকারিক জানান, দুর্গের খাদের ধারে পৌঁছে জল খাওয়া বা জুতোর ফিতে বাঁধার বাহানায় সিয়া যে বসে পড়বেন, তা আগে থেকেই ঠিক করা ছিল। সিয়াকে বসতে দেখেই চেতন বুঝে যান চূড়ান্ত সময় চলে এসেছে। কেতনকে যখন চেতন পেছন থেকে ধাক্কা মারবেন, তখন বাঁচার শেষ মরিয়া চেষ্টায় কেতন যদি সামনে থাকা সিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা করতেন, তবে সিয়ারও খাদে পড়ে যাওয়ার ১০০ শতাংশ ঝুঁকি ছিল। তাই আগেভাগেই নিচে বসে পড়ে নিজেকে কেতনের নাগালের বাইরে এবং নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছিলেন সিয়া।
Sponsored

দুর্গে ওঠার সময় নিজের পরিচয় আড়াল করতে একটি হুডি পরেছিলেন চেতন। ওপরে উঠে সেটি খুলে কালো টি-শার্ট পরে কেতনদের ওপর নজরদারি চালান। কাজ হাসিল করে নিচে নামার সময় পুলিশ ও সিসিটিভির নজর এড়াতে ফের সেই হুডিটি গলিয়ে নেন শরীরে। ট্র্যাকিং এড়াতে পুণে থেকে লোহাগড় দুর্গ পর্যন্ত দীর্ঘ ৯০ কিলোমিটার পাহাড়ি রাস্তা স্কুটারে পাড়ি দিয়েছিলেন চেতন। টোল প্লাজা ও হাইওয়ের সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিতেই এই কৌশল নেওয়া হয়েছিল বলে অনুমান পুলিশের।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago

ওয়াংচুকের চিকিৎসায় হাসপাতাল বদলের অনুমতি আদালতের
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

পাশে নেই কর্মী-সমর্থকরা, দিল্লিতে কোনওমতে একুশে জুলাই পালন সুদীপ-কাকলিদের
16h ago





