বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট শপ (এসএমএস) ১-এর একটি ল্যাডেল থেকে লিকেজের ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। নিমেষের মধ্যেই গলিত লোহা ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। ঘটনার সময় প্রায় ২০ জন শ্রমিক ডিউটিরত ছিলেন। যদিও তাদের বেশিরভাগই আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন।
Sponsored

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ক্রেন দিয়ে বালতিতে করে সরানোর সময় গলিত লোহা ছিটকে পড়েছিল। পুলিশ সূত্রে খবর, গলিত লোহাটি প্রায় ১,৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ছিল। কিন্তু প্রকৃত কারণ নির্ধারণের জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। মৃত ব্যক্তিরা চুক্তিভিত্তিক কর্মী ছিলেন নাকি স্থায়ী কর্মচারী, সেটা এখনও নিশ্চিত নয়। দ্রুত উদ্ধারকাজ ও ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং অগ্নিনির্বাপণ অভিযান শুরু করেন। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে এবং এই মর্মান্তিক ঘটনায় কোনো নিরাপত্তাজনিত ত্রুটি জড়িত ছিল কিনা সেটা নির্ধারণ করতে বিস্তারিত তদন্ত হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
13h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
15h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
15h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
18h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
20h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
