কলকাতা ৩১°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
দেশ

ফাইনম্যানের ছাত্র থেকে ডিরাক মেডেল: বিশ্বমঞ্চে সম্মানিত ভারতীয় পদার্থবিদ

ফাইনম্যানের ছাত্র থেকে ডিরাক মেডেল: বিশ্বমঞ্চে সম্মানিত ভারতীয় পদার্থবিদ

তাত্ত্বিক পদার্থবিদ্যায় ভারতের মুকুটে আরও একটি পালক। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে (Statistical Mechanics) উল্লেখযোগ্য কাজের জন্য ২০২৬ সালের ডিরাক মেডেলে সম্মানিত হচ্ছেন ভারতীয় পদার্থবিদ দীপক ধর (Indian physicist Deepak Dhar)। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান কেন্দ্র (ICTP)-র এই সম্মান তাত্ত্বিক পদার্থবিদ্যার ক্ষেত্রে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তাঁর দীর্ঘদিনের গবেষণা এবং একাধিক গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এ বছরের সম্মান দেওয়া হচ্ছে। ১৯৮৫ সালে প্রবর্তনের পর থেকে এই পুরস্কার বিশ্বের প্রথম সারির তাত্ত্বিক পদার্থবিদদের সম্মানিত করে আসছে।

Sponsored

Sranchi In Article

ধরের গবেষণাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় স্যান্ডপাইল মডেলকে কেন্দ্র করে তাঁর কাজ। সেখান থেকেই তৈরি হয় ‘ধরের বার্নিং অ্যালগরিদম’, যা পরবর্তী সময়ে সেল্ফ-অর্গানাইজড ক্রিটিক্যালিটি এবং জটিল ব্যবস্থার গবেষণায় উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ১৯৮৫ সালে শুরু হওয়া ডিরাক মেডেল তাত্ত্বিক পদার্থবিদ্যার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। স্টিফেন হকিংসের (Stephen Hawking) মতো বিজ্ঞানীরাও অতীতে এই সম্মান পেয়েছেন। সেই পুরস্কারের তালিকায় এবার যুক্ত হল দীপক ধরের নাম।

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ১৯৫১ সালে জন্ম ধরের। হিন্দি মাধ্যমে তাঁর পড়াশোনার শুরু। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের (University of Allahabad) পর আইআইটি কানপুর (IIT Kanpur) থেকে এমএসসি করেন তিনি। উচ্চশিক্ষার পরবর্তী ধাপে ক্যালটেকে গিয়ে রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) ফেলোশিপ পান। সেখানেই রিচার্ড ফাইনম্যানের সঙ্গে কাজ করেন এবং তাঁর টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে পিএইচডি শেষ করে দেশে ফিরে টিআইএফআরে যোগ দেন। পরে প্রায় আট বছর আইআইএসইআর পুনেতে অধ্যাপনা করেছেন। টিআইএফআরে আনুষ্ঠানিক গবেষণা-পরামর্শদাতা ছাড়াই কাজ শুরু করলেও ধীরে ধীরে তাত্ত্বিক পদার্থবিদদের একটি শক্তিশালী গবেষণা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে ওঠেন।

দীর্ঘ কর্মজীবনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক সম্মান পেয়েছেন ধর। ২০২২ সালে তিনি বোল্টজম্যান মেডেল অর্জন করেন এবং এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় তিনি। পরের বছর তাঁকে পদ্মভূষণে সম্মানিত করে ভারত সরকার। এবার ডিরাক মেডেল তাঁর গবেষণার স্বীকৃতির তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে রইল।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →