মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি যাওয়ার পথে একদল ব্যক্তির হাতে তিনি ‘হেনস্থা’র শিকার হয়েছেন বলে দাবি করেছেন। এমনকি, তাঁর অনুমতি না নিয়েই ভিডিও তোলা হয়েছে বলেও অভিযোগ কৃষ্ণনগরের সাংসদের। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে ‘নো-ফ্লাই লিস্ট’-এ বা বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ইন্ডিগোর ৬-ই ৭১৯ (6E 719) বিমানে দিল্লি যাচ্ছিলেন মহুয়া। ১-এফ আসনে বসেছিলেন তিনি। সাংসদের অভিযোগ, ৪ থেকে ৬ জন ব্যক্তির একটি দল বিমানে ওঠার পর থেকেই তাঁর দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছিল। পরিস্থিতি চরমে পৌঁছয় বিমানটি দিল্লিতে নামার পর। মহুয়ার দাবি, বিমানের দরজা খোলার আগেই ওই ব্যক্তিরা মোবাইলে তাঁর ভিডিও রেকর্ড করতে শুরু করে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের পরাজয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এই ঘটনাকে ‘জনরোষ’ বলে চালানো হতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তিনি সাফ জানিয়েছেন, এটি কোনও সাধারণ ক্ষোভ নয়, বরং সরাসরি হেনস্থা এবং বিমানের ভেতর নিরাপত্তার চরম লঙ্ঘন।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মহুয়া। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপুকে ট্যাগ করে তিনি দাবি জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বিমানের কর্মীদের রিপোর্ট খতিয়ে দেখে অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনার দাবিও তুলেছেন তিনি। বিষয়টি যে তিনি হাল্কাভাবে নিচ্ছেন না, তা স্পষ্ট তাঁর সমাজমাধ্যমের পোস্টেই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ও অখিলেশ যাদবদেরও ট্যাগ করেছেন তিনি।
ইন্ডিগো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সংস্থা সূত্রের খবর, নিয়ম মেনে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। যদি তদন্তে অসহযোগিতা বা অভব্য আচরণের প্রমাণ মেলে, তবে নিয়ম অনুযায়ী ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ-র কাছে অভিযুক্তদের নাম পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
আরও পড়ুন- ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের
_
_
Sponsored

_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ED মামলায় স্বস্তি পেতেই দেশে ফিরছেন 'পলাতক' ললিত!
Just now

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
17h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
19h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
20h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
22h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
22h ago
More from দেশ
View All →
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
23h ago

অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
1d ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago
