নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
Sponsored

বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের (Uttarpradesh) নয়ডার (Noida) সেক্টর ৪ এলাকায় একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় আচমকা আগুন ছড়িয়ে পড়ে। কারখানার ভিতরে কমপক্ষে ২৪০ জন কর্মী আটকে পড়েন, ফলে পরিস্থিতি দ্রুতই আতঙ্কজনক হয়ে ওঠে। খবর পাওয়া মাত্রই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩০টি ইঞ্জিন। শ্রমিকদের উদ্ধার করতে দমকল কর্মীরা কারখানার জানলার কাচ ভেঙে ভিতরে ঢুকে একে একে শ্রমিকদের বাইরে বের করে আনেন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
পুলিশ সূত্রে খবর, আহত ২৬ জন শ্রমিককে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) (Joint Commissioner of Police) রাজীব নারায়ণ মিশ্র জানান, আগুন লাগার পর কারখানার ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়াও আতঙ্কে কেউ উঁচু থেকে লাফিয়ে নামতে গিয়ে বা হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। যদিও চিকিৎসকদের দাবি, বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সতর্কতা হিসেবে এখনও কারখানার ভিতর খতিয়ে দেখা হচ্ছে কোথাও ‘পকেট ফায়ার’ (Pocket Fire) রয়ে গিয়েছে কি না। ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হলেও অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখছে প্রশাসন।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে পৌঁছে যান নগরের চিফ ফায়ার অফিসার (Chief fire officer) গৌতম বুদ্ধ । তিনি উদ্ধার ও আগুন নেভানোর কাজের তদারকি করেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

আলোচনা নয়, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই; বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ
2h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
2h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
2h ago

ED মামলায় স্বস্তি পেতেই দেশে ফিরছেন 'পলাতক' ললিত!
3h ago

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
21h ago




