শেয়ার বাজার মানেই রিস্ক ফ্যাক্টর কাজ করবেই। কখনও অত্যাধিক রিটার্ন তো কখনও মাইনাসে রান করতে হয়। এহেন শেয়ার বাজারের চরম ওঠানামার মধ্যেও চমক দেখাল দেশের ৯টি ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেখানে গত ১ বছরের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-তে মিলেছে ৩০ শতাংশের বেশি ধামাকা রিটার্ন। সম্প্রতি ইটি মিউচুয়াল ফান্ডের (ETMutualFunds) একটি বিশ্লেষণে ২৯৩টি ইকুইটি মিউচুয়াল ফান্ডের বিগত ১ বছরের ডেটা স্ক্রিন করে এই তথ্য সামনে এসেছে। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে—কিছু নামী ফান্ডে আবার লগ্নিকারীদের কপালে জুটেছে লোকসান।

আরও পড়ুন: পুরুষদের কবাডিতেও সোনা জয় ভারতের

বিশ্লেষণ অনুযায়ী, এই সেরা ৯টি ফান্ডের মধ্যে ৮টি স্মল-ক্যাপ (Small Cap) এবং ১টি ফোকাসড ফান্ড (Focused Fund) রয়েছে। শীর্ষে থাকা ফান্ডটি প্রায় ৪৬% রিটার্ন দিয়ে বাজিমাত করেছে। এই ৯ ফান্ড ৩০% -এর বেশি রিটার্ন দিয়েছে, যারপরনাই এই সমস্ত ফান্ডে বিনিয়োগকারীদের মধ্যে দারুণ খুশির হাওয়া। 

১. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড: এই ফান্ডটি তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে, যার ১ বছরের SIP রিটার্ন ৪৫.৯৫%। এখানে আপনি প্রতিমাসে ১০০০০ টাকা রাখলে এখন পেতেন ১.৫৪ লাখ টাকা। 

২. ট্রাস্টএমএফ স্মল ক্যাপ ফান্ড: দ্বিতীয় স্থানে থাকা এই ফান্ডের রিটার্ন ৪১.৫৩%। এই ফান্ডে প্রতিমাসে ১০০০০ টাকা রাখলে আপনি এখন ১.৫০ লাখ টাকা পেতেন।

৩. মতিলাল ওসওয়াল ফোকাসড ফান্ড: একমাত্র ফোকাসড ফান্ড হিসেবে এটি ৩৮.৩% রিটার্ন দিয়েছে। এখানে একই পরিমাণ টাকা রেখে বছর শেষে আপনার হাতে আসত ১.৪৮ লাখ টাকা। 

৪. হিলিওস স্মল ক্যাপ ফান্ড: এই ফান্ডে ১ বছরে মিলেছে ৩৮.১% রিটার্ন। এখানে আপনি ১ বছরে ১.২০ লাখ বিনিয়োগ করলে পেতেন ১.৪৭ লাখ টাকা। 

৫. মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ ফান্ড: লগ্নিকারীদের পকেটে এনেছে প্রায় ৩৫% রিটার্ন।

৬. আইটিআই স্মল ক্যাপ ফান্ড: এক বছরে দিয়েছে ৩৪.৭৮% রিটার্ন।  

৭. ইউনিয়ন স্মল ক্যাপ ফান্ড: এটি দিয়েছে ৩৩.২৪% রিটার্ন। 

৮. LIC MF স্মল ক্যাপ ফান্ড: এটি ৩২.৪৪% রিটার্ন দিয়েছে। 

৯. জেএম স্মল ক্যাপ ফান্ড: গত এক বছরে ৩১.২৯% রিটার্ন দিয়েছে এই স্মল ক্যাপ ফান্ডটি। 

আরও পড়ুন: সিবিএসই-তে ফের বড় রদবদল, নতুন চেয়ারম্যান মনদীপ ভান্ডারি

এছাড়াও বন্ধন স্মল ক্যাপ ফান্ড বা অন্যান্য নির্দিষ্ট স্মল ক্যাপ ফান্ডও এই ক্যাটাগরিতে ভালো পারফর্ম করেছে। যদিও বাজারের এই বুমিং ফেজের মধ্যেও মোট ২৯৩টি ফান্ডের মধ্যে ১১১টি ফান্ড ঋণাত্মক বা নেগেটিভ রিটার্ন দিয়েছে, যা লগ্নিকারীদের জন্য বড় ধাক্কা।

আরও পড়ুন: বঙ্গতনয়া তিলোত্তমার হাত ধরে পদক জিতল দেশ, ৪৪ বছর পর ম্যারাথনেও নজিরবিহীন সাফল্য

তবে বাজার বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজারের এই অস্থির সময়ে স্মল-ক্যাপ ফান্ডগুলিতে ঝুঁকি বেশি থাকলেও এক বছরে দুর্দান্ত রিটার্নের সুবিধা পেয়েছেন লগ্নিকারীরা। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র এক বছরের রিটার্ন না দেখে ফান্ডের অতীত ট্র্যাক রেকর্ড এবং নিজের ঝুঁকির ক্ষমতা বিচার করে তবেই SIP করা উচিত।‌