কোটি কোটি টাকা ঋণখেলাপির মামলায় শাস্তি এড়াতে ২০১০ সালে দেশ ছেড়েছিলেন ললিত মোদি (Lalit Modi), ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’-এর (foreign exchange management act) নিয়ম ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিশাল অংকের জরিমানা করা হয়েছিল ইডির (ED) তরফ থেকে। গত মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইবুনাল থেকে সেই মামলায় স্বস্তি পেতেই ১৬ বছর পর দেশে ফেরার ঘোষণা আইপিএল দুর্নীতিতে (IPL Scam) অভিযুক্ত 'পলাতক' মোদির (Lalit Modi)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠাতা ললিতের বিরুদ্ধে ২০০৯ সালে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই আইপিএল আয়োজনের জন্য বিদেশি সংস্থাগুলিকে ভারতীয় বোর্ডের তরফ থেকে বিপুল পরিমাণ টাকা (প্রায় ২৪৩ কোটি) দেওয়ার অভিযোগ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ঋণখেলাপির মামলায় শাস্তি এড়াতে ২০১০ সালে দেশ ছেড়েছিলেন ললিত। কিন্তু ইডির সেই দাবির বেশিরভাগই খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ে জানানো হয়েছে, বৈদেশিক মুদ্রা আইন ভাঙার জন্য যে ললিতই দায়ী ছিলেন, তা প্রমাণ করা যায়নি। এরপরই ভিডিও বার্তায় আইপিএল প্রতিষ্ঠাতা বলেন, আমি খুব খুশি। একটা দারুণ দিন। আমি ১৬ বছর ধরে লড়াই করেছি। এত দিন ধরে সংবাদমাধ্যমে যা বলে এসেছি, সেটাই সত্যি হিসাবে প্রমাণিত হল। ট্রাইবুনাল যে আমার পক্ষে রায় দিয়েছে, তাতে আমি সত্যিই খুব খুশি হয়েছি। আমি শুধু আইপিএলের ভালোর কথাই ভেবেছিলাম। আর কিছু নয়। সেটাই আমার সবচেয়ে প্রিয় ছিল। সেই অধ্যায়কে পিছনে ফেলে এসেছি। ভারতে ফেরার জন্য মুখিয়ে আছি।’’