কলকাতা ২৭°সে
ব্রেকিং
টুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
দেশ

আইনি লড়াইয়ের ইতি, সুপ্রিম কোর্টে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ ওমর -পায়েলের

আইনি লড়াইয়ের ইতি, সুপ্রিম কোর্টে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ ওমর -পায়েলের

দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে বৈবাহিক সম্পর্কের ইতি টানতে চলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Jammu and Kashmir Chief Minister Omar Abdullah) ও তাঁর স্ত্রী পায়েল। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) দুই পক্ষই জানিয়েছেন, তাঁরা পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদে (Divorce) রাজি। শুধু তাই নয়, একে অপরের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলাও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই শীর্ষ আদালত জানায়, সংবিধানের ১৪২ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে এই সমঝোতার ভিত্তিতেই মামলার নিষ্পত্তি করা হবে।

Sponsored

Sranchi In Article

১৯৯৪ সালে দিল্লির একটি হোটেলে কাজ করার সময় ওমর ও পায়লের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকেই বিয়ে। তাঁদের দুই ছেলে রয়েছে। ২০০৯ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন দুজন। ২০১১ সালে ওমর আবদুল্লা প্রকাশ্যে জানান, তাঁদের দাম্পত্য সম্পর্ক ভেঙে গিয়েছে। সম্প্রতি শুনানির সময় সুপ্রিম কোর্টও জানিয়েছিল, গত ১৬ বছর ধরে আলাদা থাকা এই দম্পতির সম্পর্কে আর ফেরার সম্ভাবনা নেই।

এর আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে এই অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন ওমর আবদুল্লা। কিন্তু ২০১৬ সালে পারিবারিক আদালত সেই আবেদন খারিজ করে দেয়। পরে দিল্লি হাই কোর্টেও সেই রায় বহাল থাকে। পাশাপাশি হাই কোর্ট পায়লের জন্য মাসে ১.৫ লক্ষ টাকা ভরণপোষণ এবং এক সন্তানের পড়াশোনার জন্য মাসে ৬০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত আদালতের বাইরে সমঝোতার পথেই এগিয়েছেন দু'জন। চলতি মাসে যৌথভাবে সুপ্রিম কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানান তাঁরা। শুনানিতে তাঁদের আইনজীবী কপিল সিব্বল জানান, উভয়েই নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট বিবাহবিচ্ছেদ মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাকি সমস্ত আইনি জটিলতারও অবসান ঘটছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

দেশ

জঘন্য ঘটনার জন্য অনুতাপ নেই, মোদির নৈশ ভিডিও বার্তায় যুব সমাজকে নৈতিকতার পাঠ

১/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

কাশ্মীরে ইটভাটায় জঙ্গি হামলা, ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিক

৩১/৭/২০২৬1 মিনিট পড়া
দেশ

শনিবার থেকে দেশজুড়ে শুরু জনগণনার কাজ, প্রস্তুত নবান্ন থেকে জেলা প্রসাশন

৩১/৭/২০২৬1 মিনিট পড়া
দেশ

বিজেপির জাতীয় মুখপাত্র পদ থেকে পদত্যাগ! এক্স হ্যান্ডেলে বায়ো বদলালেন শেহজাদ

৩১/৭/২০২৬1 মিনিট পড়া
দেশ

দিল্লিতে অঙ্কিতের নৃশংস খুনে সাজা ঘোষণা, প্রাক্তন আপ নেতা তাহির-সহ ৫জনের যাবজ্জীবন কারাবাস

৩১/৭/২০২৬1 মিনিট পড়া
দেশ

NEET-এ কারচুপিতে কঠোর হাই কোর্ট! দুর্নীতি রুখতে ৫ ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ

৩১/৭/২০২৬1 মিনিট পড়া

More from দেশ

View All →