'সামান্য' মদ্যপানে ছাড় পাইলটদের! নয়া নিয়ম ডিজিসিএ-র

পাইলট দের মদ্যপান করা নিয়ে নতুন নিয়ম জানালো DGCA । এতদিন পর্যন্ত নিয়ম ছিল প্রি–ফ্লাইট ব্রেদ অ্যানালাইসার( Pre flight breath analyser ) চেক করতে গিয়ে রিপোর্ট পজ়িটিভ এলেই তিন মাসের জন্য বসিয়ে দেওয়া হত পাইলটকে। ব্রেদএনালাইসার রিডিং ০.০০১ এলে সেটাকে পজিটিভ হিসেবে ধরা হতো। কেউ দ্বিতীয়বার পজিটিভ এলে তাঁর লাইসেন্স তিন বছরের জন্য বাতিল করা হত। সেই নিয়মেরই এবার কিছুটা বদল আনা হল। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ( director general of civil aviation)–এর নতুন নিয়মে জানানো হয়েছে ব্রেদ অ্যানালাইজ়ারের রিডিং ০.০০১ থেকে ০.০০৯ এর মধ্যে এলেও একটা সুযোগ পাবেন পাইলট। সাসপেন্ড নয় তবে তিনি ২৪ ঘণ্টা পরে ডিউটিতে ফিরতে পারবেন। তবে এই ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকছে। এই সুবিধে শুধুমাত্র 'ফার্স্ট টাইম অফেন্ডার' হলে তবেই মিলবে। আগে এরকম কিছু ঘটে থাকলে তাঁকে তিন বছরের জন্য বসিয়ে দেওয়া হবে।
Sponsored

প্রসঙ্গত, পাইলটদের বিশ্রাম সংক্রান্ত নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন ( flight duty time limitation)–এর নিয়ম নিয়ে রীতিমত সমস্যায় রয়েছে দেশের এয়ারলাইন্সগুলি। পাইলটদের বেশি বিশ্রাম দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে এয়ারলাইন্সগুলিকে। নতুন পাইলট নিয়োগ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। এবার প্রশ্ন উঠছে মদ্যপানের নিয়ম বদলে কী প্রমাণের চেষ্টা হল? আগের নিয়মে এমন কোন ঘটনা প্রমাণিত হলেই তিন মাস বসে যেতে হচ্ছিল পাইলটকে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী, একজন পাইলট তিন মাস বসে গেলে মারাত্মক সমস্যায় পড়বে এয়ারলাইন্স। তাই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সংস্থা বলেই মনে করা হচ্ছে। কিন্তু যাত্রী সুরক্ষা নিয়ে একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেল না কি, এ প্রশ্নও ঘোরাফেরা করছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
16h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
18h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
18h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
21h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
21h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
23h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
