Site Logo

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

EBBS Desk·
আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতিতে আবারও পরিবর্তন করা হল গ্যাস বুকিংয়ের নিয়ম। গ্যাস সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, কোনও গ্রাহকের ডবল সিলিন্ডার থাকলে সেই ব্যক্তি ৩৫ দিনের আগে দ্বিতীয়বার বুকিং করতে পারবেন না! তবে সিঙ্গল সিলিন্ডারে বুকিংয়ের (single cylinder booking) ক্ষেত্রে ২৫ দিনের সময়সীমাই কার্যকর থাকছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক হলে এলপিজি বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন!

Sponsored

Sranchi In Article

ইরানের সঙ্গে ইজরায়েল - আমেরিকার যুদ্ধ (Iran Israel US war) পরিস্থিতি শুরুর দিকে গ্যাস বুকিংয়ের সময়সীমা রাখা হয়েছিল ২১ দিন। তারপর তা বাড়িয়ে সিঙ্গল ও ডবল সিলিন্ডারের ক্ষেত্রে ২৫ দিন করা হয়। এবার ডাবল সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে ১৪.২ কেজির সিলিন্ডার বুকিংয়ে দেশজুড়ে এই নয়া নিয়ম কার্যকর হয়েছে বলে জানা গেছে।পাঁচ কেজির এবং ১০ কেজির সিলিন্ডার বুকিংয়ের নিয়ম বদলায়নি। ৫ কেজির ক্ষেত্রে আগের মতো ১৬ দিন এবং ১০ কেজির ক্ষেত্রে আগের মতো ১৮ দিন পর গ্যাস বুকিং করা যাবে।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →