কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের শ্রদ্ধাজ্ঞাপণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিপক্ষ মন্ত্রী রাজনাথ সিংয়ের। মন কি বাত অনুষ্ঠানে মোদি বলেন, অমর শহিদদের শ্রদ্ধা জানাই। আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে ভারত।দেশের যুব সমাজের জন্য আমি গর্বিত। তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
রাজনাথ সিং কার্গিলে সেনার অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান অবৈধভাবে কাশ্মীরের একাংশ দখল করে রেখেছে। পাকিস্তানের সরকারি নীতির অংশ হয়ে গিয়েছে জঙ্গিরা।অনুপ্রবেশের চেষ্টা হলে কাউকে রেহাত করা হবে না।
একইসঙ্গে মোদি মন কি বাত অনুষ্ঠানে বলেন, ভবিষ্যতের জন্য জল বাঁচাতে হবে। বৃষ্টির জল সংরক্ষণে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজ্ঞানে উন্নতি করছে ভারত।সম্প্রতি বেসরকারি উদ্যোগে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ভারত। বিজ্ঞানের গবেষণায় আব্দুল কালামের বড় ভূমিকা রয়েছে। গুরু পূর্ণিমার আগে তাঁকে আমার প্রণাম।’
খেলাধুলার প্রসঙ্গে মোদি বলেন, গ্লোসগোতে কমনওয়েলথ গেমসের সূচনা হয়েছে। ভারতীয় ক্রীড়াবিদদরা পদকের জন্য সর্বোত্তম লড়াই করছেন। কয়েকদিন আগে পিভি সিন্ধু জাপান ওপেন জিতেছেন। ভারতীয় মহিলা দল লর্ডসে টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছে।
















