প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি রিলের ভিউ সব রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে। মাত্র ২৪ ঘন্টায় ভিউ হয়েছে ৩২৮ মিলিয়ন! নরেন্দ্র মোদির ইনস্টাগ্রামের একটি ফিড নিয়েই এখন চর্চা বিশ্বজুড়ে। নিট প্রশ্নফাঁস সংক্রান্ত প্রধানমন্ত্রী মোদির একটি রিল বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পেয়েছে।
নিট প্রশ্নপত্র ফাঁস ও দেশের বিভিন্ন পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে ইনস্টাগ্রামে রিলস পোস্ট করে যুবসমাজকে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন। কিন্তু কখনও রিল তৈরি করেননি তিনি। প্রথমবার রিল পোস্ট করেই বাজিমাত করে দিলেন নরেন্দ্র মোদি। ভেঙে চুরমার হয়ে গেল সমস্ত রেকর্ড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই রিলস মাত্র ২৪ ঘন্টায় ভিউ পেয়েছে ৩২৮ মিলিয়ন। ৩২ কোটি ৮০ লক্ষ মানুষ দেখেছেন প্রধানমন্ত্রীর ভিডিওটি। এটা বিশ্ব রেকর্ড। প্রধানমন্ত্রীর পোস্ট ভেঙে দিয়েছে বিটিএস-এর ৩০০ মিলিয়নের ভিউ। বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভস্ট্রিমারের কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস-এর একটি রিল ২৪ ঘন্টায় ভিউ পেয়েছিল ৩০০ মিলিয়ন। সেখানেই প্রধানমন্ত্রী মোদি নিজের রিল পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেই তার ভিউ ৩০৩ মিলিয়ন ছাপিয়ে যায়। শুধু ভিউ নয় ইনস্টাগ্রামে এক লাফে অনেকটাই জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রীর। মাত্র ১২ ঘণ্টার তার ১১ লক্ষেরও বেশি নতুন ফলোয়ার্স এসেছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়নের বেশি।
প্রধানমন্ত্রী তাঁর ভাইরাল হওয়া রিলস ভিডিওতে প্রধানমন্ত্রী মোদি দেশের যুবসমাজের উদ্দেশে বলেছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কোনও সামান্য বিষয় নয়। এটি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তৈরি অত্যন্ত গুরুতর সমস্যা। তাঁর আশ্বাস, এই অনিয়ম ও দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি বিধান করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ফাস্ট ট্রাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনা হচ্ছে কঠোর আইন। ১০ বছরের সাজা ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে।
















