অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas of India, Government Ministry) নতুন নির্দেশে আশঙ্কা আমজনতার। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে তেল সংকটে গোটা বিশ্ব। প্রাথমিকভাবে স্বীকার করতে না চাইলেও পরে মোদি সরকার জানিয়েছে যে গ্যাসের যোগান ও সরবরাহজনিত সমস্যা রয়েছে। কেন্দ্র সরকারের ব্যর্থ কূটনৈতিক নীতির ফল ভুগতে হচ্ছে গোটা দেশকে। এর মাঝেই এবার পেট্রোল - ডিজেল (Petrol-Diesel)নিয়ে নতুন নির্দেশিকা জারি। শনিবার মন্ত্রকের (MoPNG) তরফে বলা হয়েছে কোনও ধরনের অসুরক্ষিত পাত্রে পেট্রোল কিংবা ডিজেল বিক্রি করা যাবে না। সেই মর্মে সব তেল কোম্পানি ও পাম্পগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী যতই বলুন না কেন গ্যাস বা তেলের কোন সমস্যা নেই শনিবার তার মন্ত্রকের তরফেই জানানো হয়েছে আপাতত কোন বিতরণ কেন্দ্রে যোগানজনিত অসুবিধা না থাকলেও গ্যাস সরবরাহে বড় সমস্যা তৈরি হয়েছে। শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে গ্যাস বুক করা যাবে না। ভারতীয় জুমলা পার্টির সরকার মুখে আড়াই দিনে গ্যাস ডেলিভারির কথা বললেও বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। এই অবস্থায় আম জনতার আশঙ্কা ছিল এবার কোপ পড়তে পারে পেট্রোল-ডিজালে। সেই সম্ভাবনাই সত্যি হওয়ার পথে। বাইক বা গাড়ি ছাড়াও অনেকে বিভিন্ন পাত্রে পেট্রোল বা ডিজেল কিনে রাখেন যাতে প্রয়োজনে সেটা কাজে লাগানো যায়। কিন্তু এবার থেকে সেটা করা যাবে না। অর্থাৎ গ্রাহকরা কোনওভাবেই পেট্রোল বা ডিজেল মজুদ রাখতে পারবেন না। তাহলে কি এবার গাড়ির জ্বালানি ভান্ডারও শেষ হওয়ার মুখে? কেন্দ্রের দাবি, দেশে পেট্রোলের কোনও সংকটের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। গ্রাহকরা গুজব ও হুজুগে পাম্পে ভিড় জমাচ্ছেন এবং বাড়িতে পেট্রোল কিনে মজুদ রাখার প্রবণতা তৈরি হয়েছে। এই মানসিকতা রুখতেই নির্দেশিকা বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
1h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
3h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
3h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
5h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
7h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
23h ago
