রাস্তায় চাকা গড়ালেই বেজে উঠবে মিউজিক! দেশের প্রথম সুরেলা সড়ক মুম্বইয়ে

বিশেষ মিউজিক্যাল স্ট্রিপের উপর দিয়ে গাড়ির চাকা গড়ালেই বেজে উঠবে 'জয় হো' সুর। গাড়ির কাচ বন্ধ থাকলেও দিব্যি অনুভব করা যাবে সেই সুরের আমেজ। দেশের প্রথম মিউজিক্যাল রাস্তা মায়ানগরীতে (musical road in Mumbai)।মুম্বইয়ের ছত্রপতি সাম্ভাজি মহারাজ কোস্টাল রোডে চালু হওয়া এই অভিনব প্রকল্প মিউজিকাল রোড ইতিমধ্যেই দেশজুড়ে কৌতূহল বাড়িয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই সুরেলা সড়কের উপর দিয়ে গাড়ি যাওয়ার পর 'জয় হো' মিউজিক বেজে ওঠার একগুচ্ছ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Sponsored

মুম্বইয়ের কোস্টাল রোডের সুড়ঙ্গ পার হওয়ার পর উত্তরমুখী লেনে নারিম্যান পয়েন্ট থেকে ওরলির মাঝামাঝি প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি বিশেষ রাস্তা তৈরি করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। রাস্তার নির্দিষ্ট অংশে বিশেষভাবে ডিজাইন করা রাম্বল স্ট্রিপ বা খাঁজ কেটে সেটা অঙ্ক কষে নির্দিষ্ট দূরত্ব ও গভীরতায় বসানো হয়েছে। গাড়ির চাকার সংস্পর্শে এলেই এই স্ট্রিপ থেকে তৈরি হচ্ছে সুরেলা কম্পন। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালালে ড্যানি বয়েলের চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার-এ ব্যবহৃত গানের অংশবিশেষ সুরের আকারে শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এটা কোনও ম্যাজিক নয়, আসলে গাড়ির চাকা যখন রাস্তার খাঁজগুলির উপর দিয়ে যায়, তখন চাকা ও রাস্তার পৃষ্ঠের ঘর্ষণে কম্পন সৃষ্টি হয় যেখান থেকে তৈরি হয় শব্দতরঙ্গ। খাঁজগুলির ব্যবধান ও গভীরতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে নির্দিষ্ট গতিতে চলার সময় সেই শব্দতরঙ্গ একটি নির্দিষ্ট সুরে রূপ নেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে এই সুরেলা সড়কে ৫০০ মিটার, ১০০ মিটার ও ৬০ মিটার দূরত্বে গতি সংক্রান্ত সতর্কতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago

ওয়াংচুকের চিকিৎসায় হাসপাতাল বদলের অনুমতি আদালতের
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

পাশে নেই কর্মী-সমর্থকরা, দিল্লিতে কোনওমতে একুশে জুলাই পালন সুদীপ-কাকলিদের
14h ago





