'বিকশিত ভারত ২০৪৭'-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার। তার আগে বৃহস্পতিবার রাজধানীতে হাইপ্রোফাইল বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিদেশ সফর সেরে দেশে ফিরেই প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, 'বিকশিত ভারত ২০৪৭' শুধু কোনও স্লোগান নয়। এটা একটা স্বপ্ন, যার মধ্যে লুকিয়ে রয়েছে ১৪০ কোটি ভারতবাসীর আশা -ভরসা। তাই এবার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে সকলকে ফোকাস করতে হবে।
Sponsored

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে এদেশেও। জ্বালানির মূল্যবৃদ্ধিতে জেরবার আমজনতা, এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের পাশাপাশি কৃষি, সার, বিমান চলাচল, নৌপরিবহন এবং লজিস্টিকসের মতো ক্ষেত্রগুলি নিয়েও মন্ত্রীদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন নরেন্দ্র মোদি। রুদ্ধদ্বার বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য হতে হবে সংস্কারের গতি বাড়ানো, জনকল্যাণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও সরল করে তোলা। তাই কোনও সরকারি প্রকল্পের কাজ যেন ফাইল বন্দি হয়ে না থাকে সেদিকে নজর দিতে হবে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদি বারবার বিকশিত ভারতের কথা বলেছেন। বৃহস্পতিবারের বৈঠকে তিনি মন্ত্রীদেরও সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন যেন সকলের অঙ্গীকার হয়ে ওঠে এমনটাই আশা প্রধানমন্ত্রীর।
সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে মোট ৯টি গুরুত্বপূর্ণ মন্ত্রক (কৃষি, বন ও পরিবেশ, শ্রম, সড়ক পরিবহণ, কর্পোরেট বিষয়ক মন্ত্রক, বিদেশ, বাণিজ্য এবং বিদ্যুৎ) প্রধানমন্ত্রীর সামনে নিজেদের কাজের খতিয়ান ও ভবিষ্যৎ পরিকল্পনার ব্লু-প্রিন্ট তুলে ধরে। মোদি সরকারের আমলে গত ১২ বছরের সাফল্য, কল্যাণমূলক নানা প্রকল্প এবং বিভিন্ন সংস্কারের খতিয়ান নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়। পাশাপাশি ভারতের পররাষ্ট্রনীতিকে বিশ্বমঞ্চে আরও মজবুত করতে পাঁচ দেশের অত্যন্ত সফল এবং তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সফরের সফলতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বৈঠক ফলপ্রসু হয়েছে বলে একটি পোস্ট করেন মোদি। তিনি লেখেন, উন্নত ভারত গড়ার লক্ষ্যে, বিভিন্ন ধরণের সংকল্প ও সংস্কারের কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে কী কী পদক্ষেপ করা যায় তা নিয়েই মন্ত্রীদের সঙ্গে সদর্থক মতবিনিময় হয়েছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
15h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
17h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
17h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
20h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
22h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
