আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক থেকে মেটা সরিয়ে দিল 'ফ্রেন্ডস'-এর ভিডিও। তাতেই রেগে আগুন মোদি। বিপাকে পড়ল মেটা। মোদির করা সেলফি ভিডিও ফেসবুক থেকে ডিলিট হয়ে যেতেই কেন্দ্রের কোপে পড়তে হল জুকারবার্গের সংস্থাকে। তড়িঘড়ি কেন্দ্রীয় সরকার ডেকে পাঠাল মেটার কর্তাদের।
কী হয়েছিল?
নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রদের উদ্দেশে গত বৃহস্পতিবার একটি সেলফি ভিডিও করে মধ্যরাতে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেখা যায়, সেই ভিডিওটি কিছুক্ষণের জন্য ডিলিট হয়ে গিয়েছে ফেসবুক থেকে। এরপরেই মঙ্গলবার এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চায় মেটা। কিন্তু কেন ঘটল এই ঘটনা তা বিস্তারিত জানতেই মেটার আধিকারিকদের তলব।
মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। লাইক পড়েছে দেড় কোটি! কমেন্ট জমা পড়েছে ১৩ লক্ষের চেয়েও বেশি। আর সেই সঙ্গেই লাফিয়ে বেড়েছে ফলোয়ার। জানা যাচ্ছে, ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর অনুগামী সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু কয়েক ঘণ্টাতেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছেছে।
আরও পড়ুন: সুপ্রিম চাপে দিল্লি পুলিশ! NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
মেটা জানিয়েছে, এই ভুল অনিচ্ছাকৃত। যান্ত্রিক ত্রুটির কারণেই ভিডিওটি সরে গিয়েছিল। ভুলবশত হয়ে গিয়েছে। মেটা বিবৃতি দিয়ে জানিয়েছে, 'ভুলবশত ওই কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন আবার ভিডিও ফেরত আনা হয়েছে।'
তিন মিনিটের ওই ভিডিওতে মোদি জানিয়েছিলেন, "পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাঁদের অভিভাবক চরম মানসিক কষ্টের সম্মুখীন হয়েছেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আরও কঠোরভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে সরকার বদ্ধপরিকর।
















