প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু পর্যটক (Tourist)। মঙ্গলবার ছাঙ্গু লেক (Changu Lake)-এর কাছে শেরথাং (Sherthang) এলাকায় ভারী তুষারপাতের জেরে কয়েক হাজার পর্যটক আটকে পড়েন। এখনও পর্যন্ত প্রায় ৩,০০০ পর্যটককে উদ্ধার করেছে সেনা ।
Sponsored

১৫ মাইল এলাকা থেকে ছাঙ্গু লেক পর্যন্ত রাস্তায় বরফ জমে যাওয়ায় প্রায় ৫৪১টি গাড়ি আটকে পড়ায় ওই এলাকায় প্রায় ২,৭৩৬ জন পর্যটক তীব্র ঠান্ডার মধ্যে আটকে পড়েন। তবে দ্রুত তৎপরতায় সিকিম প্রশাসন, সেনাবাহিনী ও স্থানীয় গাড়িচালকদের যৌথ প্রচেষ্টায় বিকেলের মধ্যেই তাঁদের উদ্ধার করা হয়। সফল উদ্ধার অভিযানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে পর্যটন দফতর (Department of Tourism)। আরও পড়ুন: অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক
এই ধরনের প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে পর্যটক ও ট্রাভেল এজেন্সিগুলিকে (Travel Agency) বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। পাহাড়ে ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তুষারপাতের সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা এড়াতে গাড়ির চাকায় স্নো চেইন (Snow chain) ব্যবহারের কথাও বলা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) চিত্র কিছুটা ভিন্ন। মঙ্গলবার ভোর থেকে সান্দাকফু-তে (Sandakfu) মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে। বরফে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক পর্যটক সেখানে পৌঁছাতে না পারলেও, যাঁরা আগে থেকেই সান্দাকফুতে রয়েছেন, তাঁরা এই তুষারপাত উপভোগ করছেন মনভরে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
1h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
3h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago
More from দেশ
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

ওয়াংচুকের চিকিৎসায় হাসপাতাল বদলের অনুমতি আদালতের
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago
