Site Logo

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

EBBS Desk·
রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত পুলিশকর্মীদের প্যাট্রলিং ভ্যানে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ পুলিশকর্মীর এবং আরও ৩ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। কিন্তু ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Sponsored

Sranchi In Article

ঝাড়সুগুড়ার (Jharsugura) পুলিশ সুপার (এসপি) গুন্ডালা রাঘবেন্দ্র রেড্ডি (Gundala Raghavendar Reddy) ঘটনা প্রসঙ্গে জানান, এদিন ভোরে ঝারসুগুড়া সদর থানার সামনেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশের গাড়িটি নিয়মমাফিক টহল দিচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রেলার গাড়িটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ট্রেলার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে সশস্ত্র পুলিশ রিজার্ভ (এপিআর) কর্মী কাশীরাম ভোই, সশস্ত্র পুলিশ রিজার্ভ কর্মী দেবদত্ত সা, ড্রিল সাব-ইন্সপেক্টর নিরঞ্জন কুজুর, এপিআর হাবিলদার লিঙ্গরাজ ধুরুয়া ও হোমগার্ড ভক্তবন্ধু মির্ধার। দুর্ঘটনায় আরও তিনজন কর্মী, সশস্ত্র পুলিশ রিজার্ভের দুই সদস্য এবং একজন সার্জেন্ট গুরুতর আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়সুগুড়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এদিনের এই ঘটনাটি আবারও ওড়িশায় সড়ক দুর্ঘটনার উদ্বেগজনক হার তুলে ধরেছে। রাজ্যের বাণিজ্য ও পরিবহন বিভাগ কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে ৭২৬৯টি দুর্ঘটনা এবং ৩৮৪৬ জনের মৃত্যু হয়। এই পরিসংখ্যান ওড়িশাকে দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ রাজ্যগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। প্রশ্ন উঠছে যেখানে পুলিশকর্মীদেরই নিরাপত্তা নেই সেখানে সাধারণের মানুষের জীবন যে বিপন্ন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →