কলকাতা ৩০°সে
ব্রেকিং
মাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এর
দেশ

হাসপাতাল নয়, জেলেই মিলবে পরিচর্যা, আশারামের আবেদন আংশিক মঞ্জুর সুপ্রিম কোর্টে

হাসপাতাল নয়, জেলেই মিলবে পরিচর্যা, আশারামের আবেদন আংশিক মঞ্জুর সুপ্রিম কোর্টে

স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুকে জেলে ২৪ ঘণ্টার জন্য নিজের পছন্দের প্রশিক্ষণপ্রাপ্ত পরিচর্যাকারী রাখার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে তাঁর সাজা স্থগিত করার আবেদন মঞ্জুর করা হয়নি। বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি ভারালে-র বেঞ্চ জানিয়েছে, ভবিষ্যতে শারীরিক অবস্থার অবনতি হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন আশরাম বাপু।। সুপ্রিম কোর্টের নির্দেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই, তবে বয়সজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যার ফলে একজন প্রশিক্ষিত পরিচর্যাকারী থাকা প্রয়োজন। তাঁর অস্টিওপোরোসিস, করোনারি আর্টারি ডিজিজ, থ্যালাসেমিয়া সহ একাধিক অসুখ আছে।

Sponsored

Sranchi In Article

শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছেন সুপ্রিম কোর্টে এই আবেদন বিচারাধীন থাকা সত্ত্বেও আশারাম রাজস্থান হাইকোর্টে চিকিৎসাজনিত কারণে ২০ দিনের প্যারোল পেয়েছেন। হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার কথা গোপন করা হয়েছিল। এদিকে সুপ্রিম কোর্টেও হাইকোর্টে প্যারোল চাওয়ার মামলা সংক্রান্ত বিষয়ে কিছুই জানানো হয়নি। এরপরেই বিচারপতি সুন্দরেশ প্রশ্ন তোলেন কেন নির্দেশের পরেও এই ধরণের কাজ করা হয়েছে। সাফ জানান, এটা ঠিক হয়নি। এই বিষয়টি নিয়ে পরে শুনানি হবে জানিয়ে আপাতত পরিচর্যা করার মত লোক রাখার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২০১৮ সালে যোধপুরের বিশেষ পকসো আদালত আশারামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও পকসো আইনের অধীনেও তিনি দোষী সাব্যস্ত হন। চলতি বছর মে মাসে রাজস্থান হাইকোর্ট তাঁর বিরুদ্ধে পকসো আইনের দণ্ড খারিজ করে কিন্তু ধর্ষণ-সহ অধিকাংশ ভারতীয় দণ্ডবিধির ধারায় দোষী সাব্যস্ত থাকার রায় বহাল রাখে। যদিও দুই সহ-অভিযুক্ত শরদ ও শিল্পীকে বেকসুর খালাস দেওয়া হয়।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

দেশ

বিধায়কদের দাপট নয়! শেষ কথা রাজনৈতিক দলই: স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

৭/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

প্রতিবাদ করলেই দেশদ্রোহী নয়, LGBTQ থেকে সঙ্ঘে মহিলাদের অংশগ্রহণ: Gen Z-র মন জয়ে উদ্যোগী ভাগবত

৬/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

ডিএ মামলায় কড়া সুপ্রিম কোর্ট, রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ মনিটরিং কমিটিকে

৬/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মূলে জ্বালানির দাম, স্বীকার রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের

৬/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

‘বিশ্বাসভঙ্গ’ ওয়াংচুকের! নিশানায় কেন্দ্রীয় মন্ত্রীরা

৬/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

উত্তরপ্রদেশে ডিভাইডারে গাড়ির ধাক্কা! মৃত গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র

৬/৮/২০২৬1 মিনিট পড়া

More from দেশ

View All →