ভারতীয় রেলে নয়া ইতহাস, শুক্রবার থেকে পথ চলা শুরু করল হাইড্রোজেন চালিত পরিবেশবান্ধব ট্রেন। শুক্রবার ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন-চালিত ট্রেনের( Hydrogen train) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi), সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  

জিন্দ ও সোনিপতের মধ্যে চলবে এই ট্রেন। প্রায় ৯০ কিলোমিটারের পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা। ১০টি বগি নিয়ে তৈরি এই ট্রেনটি পথে ১১টি স্টেশনে থামবে।হাইড্রোজেন ট্রেনটি থামবে জিন্দ সিটি, গোহানা, পান্ডু পিন্দারা, ললিত খেদা, ভাম্ভেভা, ইসাপুর খেরি, বুটানা, খান্দ্রাই, রাবরা, লাঠ, মোহনা এবং সোনিপাত স্টেশনে।

 

ভারতে এই প্রথম হাইড্রোজ়েন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিতে হাইড্রোজ়েন ফুয়েল সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা ডিজেলচালিত ট্রেনের তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব।

হাইড্রোজেন ট্রেনের দু'প্রান্তে পাওয়ার কার লাগানো থাকে। প্রতিটি পাওয়ার কারে একটি হাইড্রোজেন সিলিন্ডার, একটি ফুয়েল সেল এবং একটি ব্যাটারি থাকে। হাইড্রোজেন বিদ্যুৎ উৎপন্ন করে, যা মোটরকে শক্তি জোগায়। অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে জমা হয়, যা উচ্চ গতিতে চলতে বা পাহাড় বেয়ে উঠতে সাহায্য করে। হাইড্রোজেন ট্রেন ডিজেল ট্রেনের চেয়ে ৬০% কম শব্দ করে।

 এই ট্রেনের উদ্বোধনের পর মোদি বলেন, ‘হাইড্রোজ়েন ট্রেন মেড-ইন-ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ। এই ট্রেন তৈরির জন্য আগামী দিনে অনেক কারখানা হবে তাতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আগে ৭০ শতাংশ ট্রেন চলত ডিজেলে। এখন ৯৯% ট্রেন চলে বিদ্যুতে। এর ফলে দেশে জ্বালানির সঙ্কট হলেও ট্রেন চলাচলে কোনও অসুবিধা হয়নি।’