কলকাতা ৩৩°সে
ব্রেকিং
৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরা৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরা
দেশ

স্বাধীনতা দিবসে লালকেল্লায় বন্দেমাতরমের সুর, জাতির উদ্দেশ্যে ভাষণে বিকশিত ভারতের বার্তা প্রধানমন্ত্রীর

লালকেল্লার মঞ্চ থেকেই মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আর্জি জানান সব রাজনৈতিক দলগুলিকে।

স্বাধীনতা দিবসে লালকেল্লায় বন্দেমাতরমের সুর, জাতির উদ্দেশ্যে ভাষণে বিকশিত ভারতের বার্তা প্রধানমন্ত্রীর

ভারতের ৮০ তম স্বাধীনতা দিবসে (80th Independence Day) আজ ধ্বনিত হল বন্দেমাতরমের সুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) 'গার্ড অফ অনার' দিয়ে স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা এবং দিল্লি পুলিশের সুসজ্জিত যৌথ বাহিনী কুচকাওয়াজ অভিবাদন জানায়। ঐতিহ্যবাহী জাতীয় পতাকা উত্তোলন করলেন দেশের প্রধানমন্ত্রী। এই প্রথমবার লালকেল্লায় 'বন্দেমাতরম' শুনে উচ্ছ্বসিত উপস্থিত অতিথিরা। বিকশিত ভারতের কথা উল্লেখ করে জাতির উদ্দেশ্যে ভাষণ মোদির।

Sponsored

Sranchi In Article

স্বাধীনতা দিবসে (Indian Independence Day) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রথমেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্তদের পাশে থাকার কথা বলে ভারতের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে বন্যা দুর্গত অসমের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী। বার্তা দেন, ২০৪৭ সালের বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দেশের অগ্রগতি নিয়েও। বলেন, "যখন আমাদের স্বপ্ন বড় হয়, তখন আমাদের ক্ষমতা বা সামর্থ্যও সেই অনুপাতে বাড়তে থাকে।গত ১২ বছরে প্রতিটি ভারতবাসী দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর ঠিক সেই কারণেই এত অল্প সময়ের মধ্যে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যের শিকল থেকে নিজেদের মুক্ত করতে পেরেছেন।" এরপরই তাঁর আমলে দেশের উন্নয়নের খতিয়ান পেশ করেন মোদি।খাদি ও গ্রামোদ্যোগ উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং নিয়েও তথ্য পেশ করেন তিনি। সেমিকন্ডাক্টর সেক্টর প্রসঙ্গে 'আত্মনির্ভর ভারত'-এর স্বপ্নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানান, ভারত অন্য কোনও রাষ্ট্রের ওপর নির্ভর করে থাকতে পারে না। ভারত দ্রুত পূর্ণাঙ্গ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও দাবি তাঁর।

এদিন প্রধানমন্ত্রীর ভাষণে ক্রিটিক্যাল মিনারেলসে জোর দেওয়ার কথা শোনা গেছে। জ্বালানি নিরাপত্তার তাগিদের কথা উল্লেখ করে, পারমাণবিক শক্তি ক্ষেত্রে ভারতের বড় সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এ বছর ভারত 'ফাস্ট ব্রিডার' পরমাণু প্রযুক্তিতে স্বনির্ভরতা ও দক্ষতা অর্জন করে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। বিশ্ব দরবারে ভারতের সম্মাননার প্রসঙ্গ উঠে আসে এদিন। বিশ্বজয়ের তিনমূল মঞ্চের কথাও শোনা যায় প্রধানমন্ত্রীর ভাষণে।লালকেল্লা থেকে সংস্কার প্রসঙ্গে সরকারের মূল দর্শন স্পষ্ট তুলে ধরেন বলেন, তাঁর সরকারের কাছে সংস্কার কেবল কোনও সাময়িক ট্রেন্ড নয়, কিংবা এটি কোনও বাধ্যবাধকতার কারণেও করা হচ্ছে না। পাইপ লাইনে গ্যাস পরিষেবা থেকে ভারতের ব্লু ইকোনমির সুযোগের কথা জানিয়ে দেন মোদি। বলেন, ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে। তার এই দিনের বক্তব্যে নকশালবাদ মুক্ত দেশের কথা যেমন উঠে আসে পাশাপাশি আগামিতে সিভিল ডিফেন্সের ওপরে কী কী ধরনের কাজ হবে যদি কেউ জোর দেন তিনি। এআই, রোবোটিক্স, মহাকাশ গবেষণা, কোয়ান্টাম প্রযুক্তি এবং ডেটা সেন্টারের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে ভারতের নেতৃত্ব দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর ভাষণে শিক্ষানীতির উন্নয়নের কথা উঠে এসেছে। পাশাপাশি বিকশিত ভারত গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার কথাও বলেন তিনি।লালকেল্লার মঞ্চ থেকেই মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আর্জি জানান সব রাজনৈতিক দলগুলিকে। এদিন প্রধানমন্ত্রী বক্তব্যের পর আকাশে ওড়ানো হয় তেরঙ্গা বেলুন, লালকেল্লায় উপস্থিত সাধারণ মানুষদের অভিবাদন জানাতে দর্শক আসনের সামনে গ্যালারিতে গিয়ে হাত নাড়তেও দেখা যায় মোদিকে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

দেশ

'ককরোচ'দের নিয়ে ভয়! স্বাধীনতা দিবসে CJP-র সোশ্যাল মিডিয়া পেজ 'লক' করার অভিযোগ

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল দেখে নিন এক নজরে

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

পুজোর আগেই ফের ভারত-বাংলা রেল চলাচল!

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

দেশের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব, জাতির উদ্দেশ্যে ভাষণে ন্যায়বিচারের বার্তা রাষ্ট্রপতির

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

পড়ুয়াদের ভবিষ্যত সুরক্ষার সওয়াল, রাষ্ট্রপতির ভাষণে দেশভাগের যন্ত্রণা থেকে বিকশিত ভারতের কথা

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
দেশ

শিক্ষায় সাফল্যর ঢাক পেটাচ্ছে কেন্দ্র! উচ্চ মাধ্যমিকের আগেই স্কুলছুট ৭৩% পড়ুয়া

১৪/৮/২০২৬1 মিনিট পড়া

More from দেশ

View All →