কলকাতা ৩০°সে
ব্রেকিং
জঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নের
দেশ

বাজারে আসছে ১০-২০ টাকা মূল্যের পলিমার নোট, RBI-এর প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের

মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) লিখিত প্রশ্নের জবাবে এই সিদ্ধান্তের কথা জানান।

বাজারে আসছে ১০-২০ টাকা মূল্যের পলিমার নোট,  RBI-এর প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের

ছেঁড়া-মলিন কাগজের নোট নেওয়া-না নেওয়া নিয়ে আকছার গোলমাল, ঝগড়ার দিন শেষ।  মঙ্গলবার সংসদে ১০০ কোটি পলিমার ব্যাঙ্কনোট চালুর অনুমোদন দিল কেন্দ্র (Central Government)। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ১০০ কোটি করে ১০ এবং ২০ টাকা মূল্যের পলিমার নোট রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে বাজারে ছাড়ার যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আপাতত ১০ এবং ২০ টাকা মূল্যের পলিমার ব্যাঙ্কনোট পরীক্ষামূলক ভাবে চালুর অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) লিখিত প্রশ্নের জবাবে এই সিদ্ধান্তের কথা জানান। 

Sponsored

Sranchi In Article

দিল্লি সূত্রে খবর, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, (Reserve Bank of India) ১৯৩৪’-এর ২৫ নম্বর ধারা প্রয়োগ করে RBI-এর কেন্দ্রীয় পর্ষদের সুপারিশক্রমে এই সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছিল। আপাতত পরীক্ষামূলক ১০ ও ২০ টাকার ১০০ কোটি প্লাস্টিকের নোট বাজারে ছেড়ে পরিবেশ ও পরিস্থিতির মূল্যায়ন করা হবে। পরীক্ষা সফল হলে পরবর্তীতে এই নোট পাকাপাকি ভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। 

পলিমার নোট প্লাস্টিকের মতো এক বিশেষ ধরনের কৃত্রিম উপাদান দিয়ে তৈরি। নোটগুলি ছাপানোর জন্য শক্তিশালী ও নমনীয় প্লাস্টিক ফিল্ম ব্যবহার করা হয়। ফলে কাগজের তুলনায় এগুলি হবে অনেক বেশি টেকসই যা সহজে নষ্ট হবে না। অনেকদিন ধরেই পলিমার নোট বাজার আনার পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক। ৫ অগাস্ট আইবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, এই ধরনের নোট কাগজের তুলনায় অনেক বেশি টেকসই। তাঁর কথায়, “ইতিমধ্যেই নোট তৈরির জন্য বিশেষ পলিমারের টেন্ডার ডাকা হয়েছে। এরপর পরীক্ষামূলকভাবে তা চালানো হবে এবং নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন নেওয়া হবে। যদি সমস্ত পরিকল্পনা নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোয়, তবে আমাদের লক্ষ্য আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোটগুলি বাজারে ছাড়ার।”

এদিন নির্মলা সীতারমণ জানান, “সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বর্তমান কাগজের নোটের পাশাপাশি চালু থাকবে পলিমার নোট।” পুরো প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে। ফলে নোট তৈরির খরচ নির্ধারণ করা যাচ্ছে না। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →